ঝাড়খণ্ড থেকে মাওবাদী এনে পঞ্চায়েতে মনোনয়ন বিজেপির! চাঞ্চল্যকর অভিযোগ অনুব্রতর

ঝাড়খণ্ড থেকে মাওবাদী এনে মনোনয়ন জমা দেওয়াচ্ছে বিজেপি। শনিবার চাঞ্চল্যকর এই অভিযোগ তুললেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

ঝাড়খণ্ড থেকে মাওবাদী এনে মনোনয়ন জমা দেওয়াচ্ছে বিজেপি। শনিবার চাঞ্চল্যকর এই অভিযোগ তুললেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের মহম্মদবাজারের মনোনয়নে এই মাওবাদী-যোগের অভিযোগ তোলার পরই নতুন করে বাকযুদ্ধ শুরু হল তৃণমূল কংগ্রেস ও বিজেপির। সম্মুখ সমরে অবতীর্ণ হলেন অনুব্রত মণ্ডল ও মুকুল রায়।

ঝাড়খণ্ডের মাওবাদীদের মনোনয়ন বিজেপির! অভিযোগ কেষ্টর

শনিবার বীরভূমের মহম্মদবাজারে মাওবাদীরা এসে মনোনয়ন জমা দেন বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পুলিশ সুপারের সামনেই এই ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ, পুলিশ সুপার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। তবু কোনও ব্যবস্থা নেননি। অনুব্রত মণ্ডলের এই অভিযোগের পরই প্রশাসন তৎপর হয়ে ওঠে। এই ঘটনায় তদন্ত শুরু করে। রাজ্য পুলিশের তরফে মাওবাদী যোগ খতিয়ে দেখা হচ্ছে।

অনুব্রত বলেন, এই ঘটনা আমরা জেলাশাসককে জানিয়েছি। আবেদন জানিয়েছি ওই মনোনয়ন বাতিল করার। তৃণমূল রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি এই ঘটনার কথা। অনুব্রত এদিন বলেন, আমাদের সঙ্গে ৩-৪ হাজার লোক ছিল। কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের জানিয়েছে কোনও ঝামেলা যেন না হয়। সেই নির্দেশ মেনে আমরা কোনও গন্ডগোল করিনি। উল্টে বহিরাগতদের ঢুকিয়ে বিজেপি এলাকা উত্তপ্ত করে তুলেছে।

অনুব্রতর এই অভিযোগের পাল্টা দিয়ে মুকুল রায় জানান, অনুব্রত মণ্ডল যাঁদের নিয়ে ঘোরেন, তাঁর হয়ে যাঁরা বন্দুক মারেন, বোমা মারেন, তাঁরা কি চাঁদের দেশ থেকে এসেছেন। বীরভূমের গুন্ডাবাহিনী কোন দেশে থেকে এসেছে, সেটা কি বলবেন অনুব্রত মণ্ডলরা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+