মমতার নামে মহাদেবের মাথায় বেলপাতা চাপান অনুব্রত, নিত্যকর্ম বর্ণনা নিজের মুখে
সিপিএমকে সরানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, তা করে দেখিয়েছি। এখন একটা দল আবার এসেছে, তাদের বাজনা বেশি, খাজনা নেই। লোকসভায় তারাও যোগ্য জবাব পেয়ে যাবে।
সিপিএমকে সরানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, তা করে দেখিয়েছি। এখন একটা দল আবার এসেছে, তাদের বাজনা বেশি, খাজনা নেই। লোকসভায় তারাও যোগ্য জবাব পেয়ে যাবে। এ রাজ্যে উন্নয়নের জোয়ার তুলেছেন মমতা। তাই মমতা ছাড়া আর কারও অস্তিত্ব নেই। আমি সবসময় সেই প্রার্থনা জানাই মহাদেবের কাছে।

উপরের কথাগুলি অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জনপ্রিয় এক বাংলা টিভি চ্যানেলে বিশেষ সাক্ষাৎকারে বলেন, মমতার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের বন্যা বইছে। বাংলার এই উন্নয়নের ধারা বজায় রাখতে আর দিদিকে সুস্থতা কামনা করে আমি প্রতিদিনি শিবের মাথায় বেলপাতা চাপাই।
আমার নিজের নামে, আমার পরিবারের নামে যেমন মহাদেবর মাথায় বেলপাতা চাপিয়ে প্রার্থনা জানাই, নিয়মিত দিদির নামেও বেলপাতা চাপাই। অনুব্রত বলেন, এটা আমার নিত্যকর্ম। মহাদেবের আরাধনা করেই আমি বের হই দেশ ও দেশের কাজে। তাই আমার কোনও ভয় নেই। আমার ভয় শুধু ভগবানকে আর দিদিকে।
এদিন এই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অনুব্রত বলেন, দিদির বকুনি তাঁর কাছে বেদবাক্যের মতো। আর দিদি তো শুধু বকেনই না, স্নেহও করেন। তিনিই আমার অভিভাবক। সকালে উঠেই আমি জপ করি, মহাদেবের নামে জপ করি, আমার মাকে প্রণাম করি। আর প্রণাম জানাই দিদিকে। তারপর আমার দিন শুরু হয়। সব থেকে আমার পরিবারের মধ্যে মেয়েকে, রাজনীতিতে দিদিকে, আর দেবতার মধ্যে মহাদেবকে।












Click it and Unblock the Notifications