২০৬ ভরি সোনায় মাকে সাজিয়ে প্রার্থনা ‘দিদি’র জন্য, স্বতন্ত্র কালীপুজো অনুব্রতর
২০৬ ভরি গয়নায় মা কালীকে সাজিয়ে ২০২১-এ তৃণমূলের বিপুল জয়ের জন্য প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, সামনেই পুরসভা নির্বাচন।
২০৬ ভরি গয়নায় মা কালীকে সাজিয়ে ২০২১-এ তৃণমূলের বিপুল জয়ের জন্য প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল যাতে বিপুল জয় পায়, তা জানাবেন মায়ের কাছে। তিনি প্রার্থনা করবেন ২০২১-এর জন্য। মোট কথা মাতৃবন্দনায় তাঁর লক্ষ্য দিদির জয়।

মাস সাজছেন ২০৬ ভরি সোনায়
বীরভূমের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজোর আয়োজন করা হয়েছে সাড়ম্বরে। এবার মাকে সাজিয়ে তোলা হয়েছে ২০৬ ভরি সোনায়। এই পুজোর মূল উদ্যোক্তা তৃণমূলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই মাতৃ আরাধনাতেও অনুব্রতর মূল প্রার্থনা দিদির জন্য।

দিদির জন্য প্রার্থনা
তিনি দিদির জয় চান। প্রকাশ্যেই ঘোষণা করলেন, মায়ের কাছে প্রার্থনা জানাবেন, পুরসভা ভোট সামনেই। সেই ভোটে তৃণমূলের জয়ই তাঁর কাম্য। ২০২১-এ তিনি চান, তৃণমূল অন্তত ২২০-২৩০ আসন পাক। মায়ের কাছে এই প্রার্থনা করে পুষ্পাঞ্জলিও দেবেন তিনি।

মা আমার প্রার্থনা শুনবেনই
অনুব্রত বলেন, মাকে শুনতেই হবে। আমি জানি মা আমার প্রার্থনা শুনবেনই। না শুনলে মাকে ছাড়বই না। এই পুজোর আয়োজনে অনুব্রত বুঝিয়ে দিলেন, রাজনৈতিক প্রচার হোক বা পূজার্চনা- সবটাই নিজে মতো করে একেবারে নিজস্ব ঢঙে করেন অনুব্রত।

অনুব্রতর মাতৃবন্দনা
বোলপুরে এবার অনুব্রতর এই পুজোয় খরচ হচ্ছে প্রায় কোটি টাকা। একেবারে ঝাঁ-চকচকে কালীমন্দির তৃণমূলের পার্টি অফিস সংলগ্ন। প্রতি বছরই এই মন্দিরে পুজোয় মাতেন অনুব্রত। তবে এবার তাঁর দুঃখ নিজের হাতে মাকে সাজাতে পারলেন না তিনি।

অনুব্রতর কালী সাধনায় সাজ সাজ রব
সম্প্রতি তাঁর মা প্রয়াত হয়েছেন। তাই এবার পুরোহিতই সাজাবেন মাকে। ২০৬ ভরি সোনার গয়নায় মা সাজবেন। মাথায় মুকুট, হাতে বালা, চূড়, বাউটি, বাজুবন্ধ, গলায় নেকলেস, হার। সোনার গয়নার তালিকায় বাদ নেই কিছুই। মোট কথা অনুব্রতর কালী সাধনা একেবারে সাজ সাজ রব।












Click it and Unblock the Notifications