ফের বিতর্কিত মন্তব্য, পুরসভা ভোটের আগে নতুন দাওয়াই অনুব্রতর
ফের বিতর্কিত মন্তব্য, পুরসভা ভোটের আগে নতুন দাওয়াই অনুব্রতর
ফের বিতর্কিত মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার আউশগ্রামে সভা করতে গিয়ে অনুব্রত বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ ঝামেলা করতে এলে গরু পেটানোর মত পেটান। যদিও বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়েছেন তৃণমূল নেতা।

অনুব্রতর দাওয়াই
সামনেই পুরসভা ভোট। ফের চাঙ্গা বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। মাঝে বেশ কয়েকদিন অসুস্থতার কারণে দেখা যায়নি তাঁকে। পুরসভা ভোটের আগে ফের নেমে পড়েছেন ময়দানে। বৃহস্পতিবার আউশগ্রামের ছোড়ার হাটতলায় সভা করতে গিয়েছিলেন তিনি। সেখােনই বিজেপিকে হুঁশিয়ার করে অনুব্রত বলেন বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করতে এলে তাঁকে গরু পেটানোর মত পেটান। বিতর্কিত মন্তব্য করেছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে বলেন কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ ঝামলে করলে পুলিসকে জানান।

এনআরসি ইস্যুেত সরব অনুব্রত
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েই এনআরসি ইস্যুতে সরব হয়েছিলেন কেষ্ট। রাজ্যে কোনও ভাবেই এনআরসি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এদিন অনুব্রত বলেছেন, 'আমরা জানি কীভােব বশ করতে হয় এবং কীভাবে যশ করতে হয়।'

রেশন নিয়ে বার্তা
রাজ্যে এক দেশ এক রেশন চালু করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই রেশন নিয়েও এদিন সরব হয়েেছ অনুব্রত। কোনও ডিলার রেশন নিয়ে অনিয়ম করলেই সরাসরি বিডিওকে জানানোর কথা বলেছেন তিনি। কাজ না হলে তাঁকে জানাতে বলেছেন অনুব্রত। কারণ তারপরে তিনি পুরো বিষয়টি দেখে নেবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা। পিকে স্যারের নির্দেশ মতই স্বচ্ছতার ভাবমূর্ত উজ্জ্বল করতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা কর্মীরা।












Click it and Unblock the Notifications