কলকাতায় অনুব্রত মণ্ডল, আজ সিবিআই হাজিরা দিতে পারেন কেষ্ট
কলকাতায় অনুব্রত মণ্ডল, আজ সিবিআই হাজিরা দিতে পারেন কেষ্ট
গতকালই বীরভূম থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। মনে করা হচ্ছে আজ তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন। গরুপাচার কাণ্ডে একাধিকবার তাঁকে তলব করেছে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাতেও মেেলনি রক্ষাকবচ। কাজেই এবার সিবিআই হাজিরা না দিয়ে কড়া পদক্ষেপ হতে পারে তাঁর বিরুদ্ধে আগেই জািনয়ে দিয়েছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গতকালই বোলপুর থেকে গাড়িতে কলকাতায় এসেছেন তিনি। রয়েছেন নিউটাউনের ফ্ল্যাটে। রয়েছেন নিজাম প্যালেসের ফ্ল্যাটে। সেখানেই থাকবেন তিনি। এমনই জানা গিয়েছে। হঠাৎ করে অনুব্রত মণ্ডলের কলকাতা সফর ঘিরে গতকাল থেকেই জল্পনার পারদ চড়েছে। অনেকেই মনে করছেন সিবিআই হাজিরা িদতেই অনুব্রত মণ্ডল কলকাতায় এসেছেন। অনেকের আবার দাবি িচকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছেন। এই নিয়ে টানাপোড়েন চলছে গতকাল থেকেই। যদিও সঠিক ভাবে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই নিয়ে তুমু টানাপোড়েন চলছে।
বগটুই হত্যাকাণ্ডের পর থেকে চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বারবার এই ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়ছে। অনুব্রত মণ্ডের মদতেই এই ঘটনা ঘটেছে বে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির প্রতিনিধিদল বগটুই পরিদর্শন করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিয়েছে তাতে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় মৃৃত নাজমা বিবির স্বামীও অনুব্রত মণ্ডলের নাম করেছেন। তিনি বলেছেন ভাগের টাকা নিয়ে গণ্ডগোল। সেই টাকার ভাগ অনুব্রত মণ্ডলের কাছেও যেত। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনও অনুব্রত মণ্ডলের নাম করেছিলেন।
ভাদু শেখের খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলও জড়িয়ে রয়েছেন বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। এদিকে আবার আনারুল হোসেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কেষ্ট। তিনি দাবি করেছিলেন ডেপুটি স্পিকারের অনুরোধেই তিনি আনারুল হোসেনকে ব্লক কমিটিতে রাখতে বাধ্য হয়েছিলেন। পঞ্চায়েত ভোটের পরেই আনারুলকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হত বলে দাবি করেছিলেন তিনি।
এদিকে এই পরিস্থিতিতে গরুপাচার কাণ্ডের তদন্ততে তৎপরতা শুরু করে দিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলকে হাজিরার চিঠি আগেই পাঠানো হয়েছিল। এর আগে সিবিআই নোটিস পাঠালেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। অসুস্থতার কারণে বোলপুর থেকে বারবার কলকাতায় এসে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এই নিয়ে আদালতেও আবেদন করেছিেলন তিনি। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এদিকে সিবিআই জানিয়ে দিয়েছে এবার হাজিরা এড়ালে কড়া পদক্ষেপ করা হবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। কাজেই কেষ্টর এই হঠাৎ কলকাতা সফরের নেপথ্যে সিবিআই হাজিরা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications