অনুব্রত ‘পাচনের বাড়়ি’ দেবেন ‘অনুর্বর’ বীরভূমে, ২০১৯-এর লক্ষ্যে বার্তা বিজেপিকে
আসন্ন লোকসভার আগে অনুব্রত মণ্ডল দেবেন ‘পাচনের বাড়ি। পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বোর্ড গঠন পর্বে ২০১৯-এর লক্ষ্যে বিজেপিকে বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি।
আসন্ন লোকসভার আগে অনুব্রত মণ্ডল দেবেন 'পাচনের বাড়ি। পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বোর্ড গঠন পর্বে ২০১৯-এর লক্ষ্যে বিজেপিকে বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি। বীরভূম জেলা সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি অনুব্রতর, রেডি থাকুন, পুজোর পরই শুরু হবে পাচনের বাড়ি।

অনুব্রত মণ্ডল বলেন, অনুর্বর জমিকে যেমন পাচনের বাড়ি দিয়ে উর্বর করে তোলা হয়। বীরভূমের মাটিতে ফের সেই প্রক্রিয়া শুরু হবে। কোনও অনুর্বর জমি আর ফেলে রাখা হবে না। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তা তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দেখবেন আরও অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে।
এদিন সিউড়িতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর। তাঁকে শপথ বাক্য পাঠ করার জেলাশাসক মৌমিতা গোধারা বসুষ এই অনুষ্ঠানেই জেলাশাসক, দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতেই সতর্কবার্তা দেন অনুব্রত মণ্ডল। একইসঙ্গে জেলা পরিষদের উদ্দেশ্যেও তিনি বলেন, শুধু লালগাড়িতে ঘুরে লাল লাইট জ্বালালেই হবে না। যে সমস্ত কাজ বাকি আছে, সেগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে।
একইসঙ্গে তাঁর দাবি, আসন্ন লোকসভা ভোটে, বোলপুর লোকসভা কেন্দ্রে থেকে অন্তত তিন লক্ষ ভোটে দিততে হবে। সিউড়ি লোকসভা কেন্দ্র থেকে টার্গেট দেড় থেকে দু-লক্ষ লিড। তাই কিছু অনুর্বর মাটিকে এবার উর্বর করতে হবে। পাচনের বাড়ি দিয়ে জমিটাকে উর্বর করার সেই কাজ পুজোর পরই শুরু হয়ে যাবে।
এর আগে গুড় বাতাসা থেকে শুরু করে চড়াম চড়াম ঢাকের বাদ্দি শোনানোর বার্তা দিয়েছিলেন। তারপরে পঞ্চায়েতে হিট হয়েছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার বার্তা। তারপর গোলাপ ফুল পাঠানো থেকে শুরু করে খোল-করতাল-সহযোগে কীর্তন শুনিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার তিনি দিলেন পাচনের বাড়ির বার্তা।












Click it and Unblock the Notifications