অধীরের প্যান্ট খুলে বাড়ি পাঠাবেন অনুব্রত! পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের ‘কেষ্টা’

আগে অধীরবাবুকে তোপ দেগে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, তিনি চোখ তুলে তাকালে অধীর প্রস্রাব করে ফেলবে। এবার বললেন, অধীরের প্যান্ট খুলে নেওয়ার কথা।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চ্যালেঞ্জ গ্রহণ করে তাঁকে পাল্টা দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'অধীরবাবু আমার সঙ্গে চ্যালেঞ্জ করছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনি বীরভূমে আসুন, আমি আপনাকে আন্ডারপ্যান্ট পরিয়ে বাড়ি পাঠিয়ে দেব। আর আপনার চ্যালেঞ্জ নিয়ে আমি মু্র্শিদাবাদের মাটিতে মিটিং করব। পারলে আমার পাঞ্জাবিটা খুলে দেখাবেন।'

অধীরের প্যান্ট খুলে বাড়ি পাঠাবেন, হুঙ্কার মমতার‘কেষ্টা’র

প্রচ্ছন্ন হুঙ্কার দিয়ে অনুব্রত মণ্ডল এদিন বীরভূমের এক জনসভায় বলেন, 'আপনি যেমনটি বলেছেন, আমি একজন পুলিশ নিয়েও আপনার ওখানে যাব না, কোনও নিরাপত্তারক্ষীও আমার সঙ্গে থাকবেন না। আপনি আমার পাঞ্জাবি খুলে দেখান। না পারলে বীরভূমে এলে আপনাকে আন্ডারপ্যান্ট পরিয়ে বাড়ি পাঠিয়ে দেব।

এর আগে অধীরবাবুকে তোপ দেগে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, তিনি চোখ তুলে তাকালে অধীর প্রস্রাব করে ফেলবে। এবার বললেন, অধীরের প্যান্ট খুলে নেওয়ার কথা। কু-কথার রাজনীতি যে পর্যায়ে নামছে, তাতে রাজনৈতিক মহল উদ্বেগ প্রকাশ করছেন। এদিনও অনুব্রতর মণ্ডলের কথায় নিন্দার ঝড় ওঠে।

অধীরের প্যান্ট খুলে বাড়ি পাঠাবেন, হুঙ্কার মমতার‘কেষ্টা’র

বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের নিত্যনতুন তোপ দাগা প্রসঙ্গেই অধীর চৌধুরী অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'দিদি-র ভাইয়েরা শুনেছিলাম বড় বড় পালোয়ান। সেই পালোয়ানদের বলুন না পুলিশ ছাড়া পালোয়ানি করে দেখাতে। তাহলেই বোঝা যাবে কত ক্ষমতা।'

আর তারপরই মহম্মদবাজারের জনসভা থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অনুব্রত হুঙ্কার ছাড়েন, 'অধীর যেখানেই ডাকবেন, সেখানেই আমি পালোয়ানি করতে রাজি। অধীর শুধু বলুক কোথায় পালোয়ানি করতে হবে।' সেইসঙ্গেই তিনি মন্তব্য করেন, 'আমি যদি ঠিকমতো তাকাই ও প্রস্রাব করে ফেলবে। ওসব বড় বড় কথা বেরিয়ে যাবে।'

এদিন সেই কথা টেনেই অনুব্রত ফের বললেন, 'কেউ চ্যালেঞ্জ করলে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি। অধীরবাবু চ্যালেঞ্জ করেছেন। তাই আমি মুর্শিদাবাদের মাটিতে যাব। আমার পাঞ্জাবি খুলে দেখাক অধীরের ক্ষমতা। বীরভূমে এলে আমি আমার ক্ষমতা দেখিয়ে দেব। এরপরই তাঁর কটাক্ষ, দিল্লিতে আপনার দল তৃণমূলকে ছাড়া চলতে পারব না। আমরা কিন্তু আপনাদের ছাড়াই চলতে পারি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+