মোদী, তোমার মুখটা সুন্দর, ভিতরটা বড্ড তেতো! কেন এমন কথা বললেন অনুব্রত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মুখ ছাড়া আর কাউকে দেখতে পান না। বাংলাদেশের মুসলিমদের দেশছাড়া করার প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মুখ ছাড়া আর কাউকে দেখতে পান না। বাংলাদেশের মুসলিমদের দেশছাড়া করার প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মোদী, তোমার মুখটা সুন্দর, কিন্তু ভেতরটা বড্ড তেতো। তাই তুমি নিজের মুখ ছাড়া আর কাউকে দেখতে পাওনা, তাঁর কষ্ট বোঝো না।

মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি

মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি

অনুব্রতর কথায়, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন, তাদের তুমি তাড়িয়ে দেবে। কেন , তারা কি মানুষ নয়। এসব হচ্ছে মাথা মোটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আসার পর। যা ইচ্ছে তাই করছে অমিত শাহ। মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। জবাব দিচ্ছেও তারা।

মোদী-শাহ তোমাদের জায়গা হবে না

মোদী-শাহ তোমাদের জায়গা হবে না

অনুব্রত বলেন, মোদী-শাহ তোমাদের জায়গা হবে না এই ভারতে। মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে হেরেছো তোমরা, এবার তোমরা হারবে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশেও। তাই এই ভারত থেকে বিদায় নিতে হবে তোমাদেরই। তোমাদের এবার লন্ডন, আমেরিকা বা ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হবে।

দেশের মানুষ তোমাকে তাড়ায়ে ছাড়বে

দেশের মানুষ তোমাকে তাড়ায়ে ছাড়বে

অনুব্রতর কথায়, মোদীকে বিদেশ পালাতে হবে। ২০২৪-এই আসছে সেদিন। দেশের মানুষ তোমাকে তাড়ায়ে ছাড়বে। বীরভূমের নলহাটিতে তৃণমূলের এক সমাবেশে তিনি মোদী-শাহকে একহাত নেন। সেইসঙ্গে তিনি সার্ভে করতে এলে ঢিল মারার বার্তাও দেন। নাগরিকত্বের নয়া আইন বিরোধী সভায় গর্জে ওঠেন অনুব্রত।

সাধারণ মানুষকে অভয় দিলেন অনুব্রত

সাধারণ মানুষকে অভয় দিলেন অনুব্রত

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সই না করলে সিএএ বা এনআরসি কিছুই হবে না। আর যদি কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকি দিয়ে সই করিয়ে আইন করতে যায়, তবে আমরা কেউ ঘরে চুড়ি পরে বসে থাকব না। সেই আন্দোলন হবে আরও বড়সড়। তিনি সাধারণ মানুষকে অভয় দিয়ে বলেন, কেউ ভয় পাবেন না, আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন। আমরা আর দেশ ভাগ করতে দেব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+