তৃণমূল পিছিয়ে ২৫টির মধ্যে ১৭টিতে, উদ্বেগ কাটাতে অনুব্রত দিলেন কড়া দাওয়াই
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল বলতেন- উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার সেই উন্নয়নকেই কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল।
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল বলতেন- উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার সেই উন্নয়নকেই কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল। তিনি প্রশ্ন করলেন তারাপীঠে এত উন্নয়ন করেও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন পিছিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতাদের কাছে জানতে চাইলেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কার্যকরী সভাপতি নিয়োগ করলেন অনুব্রত।

তারাপীঠে উন্নয়নের জোয়ার, তবু কেন পিছিয়ে
লোকসভা ভোটের পর থেকে বিধানসভা ধরে ধরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করছেন অনুব্রত মণ্ডল। শনিবার অনুব্রত মণ্ডল হাঁসন বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনেই তিনি তারাপীঠ সংলগ্ন সাহাপুর পঞ্চায়েত এলাকায় পিছিয়ে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পিছিয়ে পড়ার কারণ জানতে চান তিনি।

২৫টির মধ্যে আমরা ১৭টিতে হার, উদ্বেগ
তিনি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে বলেন, সাহাপুর একটা বড় গ্রাম পঞ্চায়েত। এখানে ২৫টি বুথ রয়েছে। এই ২৫টির মধ্যে আমরা ১৭টিতে হেরেছি। জয় মাত্র আটতিতে। কোন এমনটা হল। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কারণ, আমরা উন্নয়নমূলক সমস্ত কাজকর্ম করেছি, তা সত্ত্বেও কেন হারতে হবে।

অনুব্রতর প্রশ্নের জবাব দিলেন ব্লক সভাপতি
অনুব্রতর প্রশ্নের জবাবে ব্লক সভাপতি জানান, এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, সিপএম ও কংগ্রেস একজোট হয়েছিল। তার ফলেই তৃণমূলের খারাপ রেজাল্ট হয়। আর ২০১৬ সালেও বিধানসভা নির্বাচনে হাঁসন ও নানুর বিরোধীরা দখল করেছিল। এবার লোকসভা নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু লিড পেয়েছে তৃণমূল। হাঁসন কেন্দ্রে ২৯ হাজার ভোটে লিড পেলেও ১৫টি অঞ্চলের মধ্যে তিনটি অঞ্চলে পিছিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস।

দলকে চাঙ্গা করতে বাড়তি সভাপতি নিয়োগ
তবে সাহাপুর নিয়েই বেশি চিন্তিত অনুব্রত। সে জন্য সাহাপুর অঞ্চলে আরও একজন কার্যকরী সভাপতি নিয়োগ করেছেন অনুব্রত। ভদ্রপুর অঞ্চলেও দলের সংগঠন চাঙ্গা করতে বাড়তি একজন অঞ্চল সভাপতি নিয়োগ করা হয়। শীতলগ্রাম অঞ্চলে ৫ জনের কমিটি গঠন করা হয়। এদিন সাহাপুর, বুধিগ্রাম ও মাড়গ্রাম ১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শতাধিক। তাদের হাতে পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল।












Click it and Unblock the Notifications