সেনা-জওয়ানদের খুন করিয়েছেন মোদী! পুলওয়ামা-কাণ্ডে বিস্ফোরক মন্তব্য অনুব্রতর

পুলওয়ামা জঙ্গি হামলায় মোদী সরকারের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খোদ মোদীকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।

পুলওয়ামা জঙ্গি হামলায় এখন পর্যন্ত ৪৯ জওয়ানের শহিদ হয়েছেন। এই ঘটনায় মোদী সরকারের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর থেকেও এক ধাপ এগিয়ে সরাসরি আত্মঘাতী জঙ্গি হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।

মোদীই খুন করিয়েছেন সেনা-জওয়ানদের

তিনি সরাসরি অভিযোগের তির ছোঁড়েন মোদীর দিকে। বলেন, প্রধানমন্ত্রী মোদীই সেনাদের খুন করিয়েছেন সেনাদের। বীরভূমের মুরারইয়ে প্রকাশ্য সভায় মোদীর দিকে আঙুল তুলে তিনি বলেন, মোদী বড্ড মিথ্যেবাদী। ওনাকে বিশ্বাস করলেই ঠকতে হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন অনুব্রত মণ্ডল।

এর আগে দিল্লি থেকে কলকাতায় ফিরে শুক্রবার রাতেই মোদী সরকারের বিরুদ্ধে মমতা ছুঁড়ে দেন একের পর এক প্রশ্নবাণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতবড় ষড়যন্ত্র রচিত হয়েছিল, কেন গোয়েন্দারা কোনও টের পেলেন না? দেশ যখন বিপদের মুখে, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কী করছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, এমন শোকদিবসে কেন ট্রেন যাত্রার সূচনা করা হল?

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখন পর্যন্ত শহিদ হয়েছেন ৪৯ জন জওয়ান। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+