দু’পয়সার দল কংগ্রেস! অধীরের পর মমতার ‘ভালো ছেলে’র বাক্য-বাণে বিদ্ধ তাঁর দলও

ক’দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কু-কথায় বিদ্ধ করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সরাসরি অধীর চৌধুরীর দলকে অবজ্ঞা করলেন তিনি।

ক'দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কু-কথায় বিদ্ধ করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সরাসরি অধীর চৌধুরীর দলকে অবজ্ঞা করলেন। কংগ্রেসকে দু'পয়সার দল বলে উল্লেখ করলেন মমতার 'ভালো ছেলে' কেষ্ট। তাঁর কথায়, 'কীসের জোট, কেন জোট করব কংগ্রেসের সঙ্গে। এখন আর দু'পয়সার দাম নেই।'

পঞ্চায়েত নির্বাচন সামনেই। তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ব্লকে ব্লকে সভা করছেন। আর প্রতিদিনই নিয়ম করে বিরোধী পক্ষকে বিদ্ধ করছেন নানা কটূ বাক্য-বাণে। আবদুল মান্নান থেকে সুজন চক্রবর্তী, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ থেকে অধীর চৌধুরী- কাউকেই তিনি রেয়াত করছেন না।

দু’পয়সার দল কংগ্রেস! বাক্য-বাণ তৃণমূলের ‘কেষ্টা’র

এবার তাঁর তোপের মুখে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে কি আগামী পঞ্চায়েত নির্বাচনে জোট করেই লড়বেন? প্রশ্ন শুনেই জ্বলে উঠলেন অনুব্রত। সাফ বললেন, 'কেন কংগ্রেসের সঙ্গে জোট করতে যাব। রাজ্যে কী আছে কংগ্রেসের! কংগ্রেস এখন অচল দু'পয়সা। দু'পয়সার কোনও দাম নেই, দাম নেই কংগ্রেসেরও।'

কিন্তু আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে কথাবার্তা বলছেন! অনুব্রতর যুক্তি, 'সেটা অন্য ব্যাপার। সেটা আমি জানি না। কিন্তু রাজ্যে কংগ্রেসের কোনও ক্ষমতা নেই। এরা হচ্ছে মেঠো কাঁকড়ার মতো। দু-আড়াই মাসের জন্য বের হয়। তারপর ডানা খসে গেলেই এদের পিঁপড়ে খেয়ে নেয়। এ রাজ্যে কংগ্রেসের অবস্থা এমনই। এই কংগ্রেসকে নিয়ে কী লাভ আমাদের।'

অনুব্রতর কথায়, 'আমরা চাষ করব, ফসল ফলাব আর কংগ্রেস এসে ধান কাটবে, তা হতে পারে না। মানুষের কোনও উপকারে আর লাগবে না কংগ্রেস। ফলে জোট করার কোনও দরকারই নেই।' যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, কংগ্রেসকে নিয়ে চললে আখেরে তাঁদের লাভ হবে। কিন্তু রাজ্যের কংগ্রেস তৃণমূল বিরোধিতায় এককাট্টা বলে তিনি কংগ্রেস হাইকম্যান্ডকে বার্তা দিয়েছেন। বলেছেন, 'রাজ্যে এমন চললে, দিল্লিতে পস্তাতে হবে তাঁদের।' স্বয়ং দলনেত্রী যখন এমন মনোভাব পোষণ করছেন, তখন অনুব্রত মণ্ডলের এই হুঙ্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, গোটা দেশে মোদী বিরোধী শক্তিকে একজোট করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দলের সঙ্গে তিনিও যোগাযোগ রাখছেন জাতীয় রাজনীতিতে জোট গড়ার জন্য। সেই সমীকরণ মেনে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনাও প্রবলতর। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভালো ছেলে' কেষ্ট-র 'জোট মানব না' বলে হুঙ্কার ধোপে টিকবে কি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+