অবশেষে এসএসকেএমে ভর্তি অনুব্রত, সিবিআইকে চিঠি দিয়ে কী জানালেন কেষ্ট

অবশেষে এসএসকেএমে ভর্তি অনুব্রত, সিবিআইকে চিঠি দিয়ে কী জানালেন কেষ্ট

স্বদিচ্ছা থাকলে অসুস্থতার কারণে যেতে পারিনি। চিঠি দিয়ে সিবিআইকে জানালেন অনুব্রত মণ্ডল। সকাল থেকেই হাসপাতালে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অনুব্রত মণ্ডলের শরীরে অনেক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল না।

সিবিআইকে চিঠি

সিবিআইকে চিঠি

অবশেষে সিবিআইকে িচঠি দিয়ে অনুব্রত মণ্ডলকে তাঁর গরহাজিরার কথা জানালেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছে, হাজিরা দেওয়ার সদিচ্ছা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যােসে যেতে পারেননি। এই নিয়ে পঞ্চমবার অনুব্রত মণ্ডকে তলব করেছিল সিবিআই। কিন্তু শারীরিত অসুস্থতার কারণ দেখিয়ে পঞ্চমবারও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। যদিও সিবিআই কড়া চিঠি দিয়ে জানিয়েছিল এবার হাজিরা এড়ালে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

 হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

সকালেই অনুব্রত মণ্ডলের কনভয় চিনার পার্ক থেকে সোজা পৌঁছে গিয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে। বুকে এবং পাকস্থলীতে সমস্যা ছিল অনুব্রত মণ্ডলের। িচকিৎসকরা সেখানেই তাঁকে পরীক্ষা করেন। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলেও শরীরে একাধিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর িতনি নাকি চিকিৎসকদের অক্সিজেন দিয়ে আইসিউতে ভর্তি করানোর কথা বলেছিলেন। কিন্তু অক্সিজেনের মাত্রা শরীরে ভাল থাকায় তিনি তাতে চিকিৎসকরা রাজি হননি। তবে হাসপাতালে তাঁেক ভর্তি করা হয়েছে।

উডবার্ন ওয়ার্ডে রাখার আবদার অনুব্রত মণ্ডলের

উডবার্ন ওয়ার্ডে রাখার আবদার অনুব্রত মণ্ডলের

এসএসকেএম হাসপাতালে ভিভিআইপি চিকিৎসার জায়গা উডবার্ন ওয়ার্ডে। এখানে সংকটাপন্ন রোগীদের রেখে চিকিৎসা করা হয় না। তাঁদের এখানে রেখে সুশ্রুসা করা হয়। ডক্টর অন কল পরিষেবা দেওয়া হয় এখানে। সেই উডবার্ন ওয়ার্ডেই ভর্তির আবদার করেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেছিলেন উডবার্ন ওয়ার্ডে সাড়ে বারো নম্বর কেবিনে রাখার আর্জি জানিয়েছিেলন তিনি। এই কেবিনটি ভিভিআইপিদের জন্য বরাদ্দ। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের জন্য কেবিনটি বরাদ্দ করা হয়। সেকারণে তাঁকে কিছুতেই এই কেবিনে থাকার পরামর্শ দেয়নি এসএসকেএম কর্তৃপক্ষ।

সিবিআইয়ের প্রস্তুতি অধরা

সিবিআইয়ের প্রস্তুতি অধরা

অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল নিজাম প্যালেসে। সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সকালেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। অনুব্রতকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাও তৈরি করা হয়েছিল। কিন্তু সব প্রস্তুতিই অধরা রয়ে গেল। পঞ্চমার তলবের পরেও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+