সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল! উনি রাজনীতি করলে বিজেপিও করবে, মমতাকে চ্যালেঞ্জ দিলীপের

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল! উনি রাজনীতি করলে বিজেপিও করবে, মমতাকে চ্যালেঞ্জ দিলীপের

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে খুনের ঘটনায় দোষীদের সাজা হয় না বলে মন্তব্য করেছেন তিনি। এই সরকার গেলে খুনের রাজনীতি শেষ হবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি।

রাজ্যে খুনের ঘটনায় দোষীদের সাজা হয় না

রাজ্যে খুনের ঘটনায় দোষীদের সাজা হয় না

কে মেরেছে তৃণমূল বললে হবে না। তিনি সবসময়ই বলে তদন্ত হোক। সত্যি সামনে আসুক। দোষী সাজা পাক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ রাজ্যে হাজার হাজার খুন হয়েছে, তাতে বিচার হয় না, দোষীরা সাজা পায় না। দলের ১০৫ জন খুন হয়েছেন, তাদের সাজা হয়নি। এবার বিধায়ক খুন হয়েছে।

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল

দিলীপ ঘোষের মন্তব্য দস্যুরা তৃণমূলকে দখল করে নিয়েছে। নিজেরা মারামারি করে মরছে। সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধীদেরও খুন করছে বলে অভিযোগ করেছেন তিনি। দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

সরকার না গেলে খুন জখমের রাজনীতি শেষ হবে না

সরকার না গেলে খুন জখমের রাজনীতি শেষ হবে না

দিলীপ ঘোষের অভিযোগ এই সরকার যাবে, তাই বাধ্য হয়ে খুনের রাজনীতি করছে। এই সরকার না গেলে এর থেকে রক্ষা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মমতার দলের রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়ে প্রশ্ন

মমতার দলের রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষের প্রশ্ন উনি কেন রাষ্ট্রপতি কাছে যাচ্ছেন। তিনি বলেন, বিজেপির লোক খুন হয়েছে, তাই দাবি করা হচ্ছে সিবিআই তদন্ত করার। যদি আত্মহত্যার ঘটনাই হতে যাতে তাহলে সিবিআই তদন্তেও তো তা প্রমাণ হয়ে যাবে। তাতে বাধা দেওয়ার দরকার কী।

করোনায় মৃতদের ক্ষতিপূরণ কই

করোনায় মৃতদের ক্ষতিপূরণ কই

প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের উত্তর করোনায় ক্ষতিপূরণের টাকা কই। ক্ষতিপূরণ দেবেন না বলে লাশই গায়েব করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা রাজনীতি করার সময় নয়, মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনিই তো রাজনীতি ছাড়া কিছুই করেননি। তাঁর প্রশ্ন রাজনীতি কি উনি একাই করবেন, আর কেউ করবে না। উনি যদি করতে পারেন, তাহলে বিজেপি বাদ থাকবে কেন, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+