পশ্চিমবঙ্গের বিধানসভায় পেশ সিএএ বিরোধী প্রস্তাব
পশ্চিমবঙ্গের বিধানসভায় পেশ সিএএ বিরোধী প্রস্তাব
পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী রাজ্য বিধানসভায় পেশ করা হল সিএএ বিরোধী প্রস্তাব। এই নিয়ে পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য যে সিএএ বিরোধী প্রস্তাব পেশ করল। এর আগে কেরল, পাঞ্জাব এবং রাজস্থানে সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়েছে।

সিএএ বিরোধী প্রস্তাব পেশ
রাজ্য বিধানসভায় পেশ হল সিএএ বিরোধী প্রস্তাব। আজই এই প্রস্তাব বিধানসভায় পেশ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রাজনৈতিক দলকে বিলটি সমর্থনের অনুরোধ জানিয়েছিলেন তিনি। এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী। কোনওভাবেই সিএএ তিনি রাজ্যে চালু হতে দেবেন না বলে জানিয়েছেন।

তিন রাজ্যে পাস প্রস্তাব
আগেই তিন রাজ্যে পাস হয়ে গিয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। প্রথমে কেরল বিধানসভায় পাস হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। তারপরে কংগ্রেস শাসিত পাঞ্জাব এবং রাজস্থানে সিএএ বিরোধী প্রস্তাব পাস করানো হয়। এর পরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সিএএ বিরোধী প্রস্তাব পাস করানোর ইঙ্গিত দিয়েছেন।

আন্দোলনে জোর বিরোধীদের
সিএএ নিয়ে অবিজেপি দল গুলি ফের একজোট হওয়ার চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে দিল্লিতে বিরোধীরা বৈঠকও করেছেন। তবে সেই বৈঠকে হাজির ছিলেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএসপি নেত্রী মায়াবতী। এই নিয়ে জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। কংগ্রেসের সঙ্গে সম্পর্কে অবনতির কারণেই নাকি তাঁরা সেই বৈঠকে যাননি।












Click it and Unblock the Notifications