সিএএ, এনআরসি বিরোধী মিছিল রায়গঞ্জে, হাঁটলেন তৃণমূল নেতৃত্ব

সিএএ, এনআরসি বিরোধী মিছিল রায়গঞ্জে, হাঁটলেন তৃণমূল নেতৃত্ব

কেন্দ্র সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন করেছে, সেই সিএএ-কে কালা কানুন বলে আখ্যা দিয়ে সর্বস্তরের মানুষকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মানব বন্ধন কর্মসূচি পালন করল রায়গঞ্জ শহরের তৃণমূল কংগ্রেস।

সিএএ, এনআরসি বিরোধী মিছিল রায়গঞ্জে, হাঁটলেন তৃণমূল নেতৃত্ব

রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে নেতাজী সুভাষ রোডের উপর দাঁড়িয়ে মানব বন্ধনে শামিল হলেন তৃণমূল কর্মী সমর্থকরা ও সাধারন মানুষও তাদের সাথে ছিলেন। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কালা কানুন সিএএ, এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করল রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটি।

সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে এই মানব বন্ধনে শামিল হন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ শহর তৃনমুল কংগ্রেস সভাপতি প্রিয়োতোষ মুখার্জি, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালী সাহা দহ যুব ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে নেতাজী সুভাষ রোড ধরে এই মানব বন্ধন পৌঁছে যায় শিলিগুড়ি মোড় পর্যন্ত।

রায়গঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আমাদের কর্মসূচি। এলাকার সাধারন মানুষকে সাথে নিয়ে এনআরসি, সিএএ এবং এনপিআর-এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আজকের এই মানব বন্ধন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+