করোনা চিকিৎসায় রাজ্যের ৪ হাসপাতলে শুরু হচ্ছে নতুন পদ্ধতির ট্রায়াল
করোনা চিকিৎসায় রাজ্যের ৪ হাসপাতলে শুরু হচ্ছে নতুন পদ্ধতির ট্রায়াল
করোনা ভাইরাসের চিকিৎসা এবার নতুন পদ্ধতির ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যের চার সরকারি হাসপাতালে। প্রাক্তনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই চিকিৎসা করিয়ে সেরে উঠেছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন করোনা চিকিৎসায় নাকি এই পদ্ধতি অত্যন্ত ফল দায়ক। ইতিমধ্যেই রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতােল করোনা চিকিৎসায় এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। কিন্তু সরকারি হাসপাতালে এই চিকিৎসা হয়নি।

যখন করোনা টিকিৎসায় কোনও ওষুধ আর কাজ করে না তখনএই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাব নামে দুটি অ্যান্টিবডির মিলিয়ে যে থেরাপি করা হচ্ছে সেটাকেই অ্যান্টিবডি ককটেল থেরাপি বলা হচ্ছে। করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি অ্যান্টিবডিই বিশেষ কাজ করে থাকে। চিকিৎসকরা জানিেয়ছেন দুটি ডোজের ইনজেকশন নিলেই করোনা রোগী অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এই থেরাপিতে।
বেসরকারি হাসপাতােল বিপুল অর্থ ব্যায় করে এই চিকিৎসা করাতে হতো করোনা রোগীদের। কিন্তু সরকারি হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা শুরু হলে উপকৃত হবে রোগীরা। তাঁরা বিনা পয়সায় এই চিকিৎসার সুযোগ পাবেন। তাতে অনেক মুমুর্ষু রোগীর প্রাণ বাঁচানো যাবে।
কলকাতা মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এমআরবাঙুর হাসপাতালে ভর্তি করোনা রোগীদের উপর এই ককটেল পদ্ধটির চিকিৎসা প্রয়োগ করা হবে। মৃদু এবং মাঝারি উপসর্গের ৪০ কেজির উপরে ওজন এমন করোনা রোগীদের উপরেই এই পদ্ধতি প্রয়োগ করা যাবে।












Click it and Unblock the Notifications