আবারও ছাত্রীকে যৌন শোষণের অভিযোগ উঠল বিশ্বভারতীতেই, নিরুত্তাপ কর্তৃপক্ষ

তৃতীয় বর্ষের ওই ছাত্রীর কথায়, গত ৩০ মে ঘটনাটি ঘটে। পড়াশোনার বিষয়েই কিছু আলোচনা আছে বলে এক সিনিয়র ছাত্র তাকে ডেকে পাঠায়। তখনই এই ঘটনাটি ঘটে। সোমবার এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্থা সংক্রান্ত কমিটিকে তিনি বিষয়টি জানিয়েছেন। ছাত্রীর কথায়, তিনি ভয় পেয়েছিলেন যে, যদি বিষয়টি জানাজানি হয়ে যায় তাহলে তাঁর ভবিষ্যৎ নষ্ট হতে পারে। কিন্তু বিশ্ববিদ্যায় তারই জুনিয়র এক ছাত্রীর সাহস তাঁকে অণুপ্রেরণা দেয়। এর পরই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে আসেন ওই ছাত্রী।।
আরও পড়ুন : ছাত্রীকে নগ্ন করে ব্ল্যাকমেল সিনিয়ারদের, অভিযোগ উঠল ঐতিহ্যবাহী বিশ্বভারতীতে
যদিও পূর্ববর্তী ক্ষেত্রে ছাত্রী কমিটির কাছে যৌন হেনস্থার অভিযোগ জানানোর পরও চাপসৃষ্টি করে ছাত্রীকে বিশ্বভারতী ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই বিষয়টিও ধামাচাপা দেওয়ার জন্যও বিশ্বভারতী কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করেছিল বলেও অভিযোগ। সেক্ষত্রে তৃতীয় বর্ষের এই ছাত্রীর অভিযোগ পেয়েও বিশ্ববিদ্যালয় কোন কড়া পদক্ষেপ নেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিস্ট মহলে।
এই বিষয়ে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ছাত্রী জানিয়েছেন, বিষয়টি বিশ্বভারতীর কমিটিকে জানানো হয়েছে। কমিটি কোনও পদক্ষেপ নেয় কি না তার জন্য কিছুদিন অপেক্ষা করবেন তিনি, তারপর এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications