Vande Bharat Express: ওডিশা যাওয়া আরও সহজ! হাওড়া থেকে ছাড়বে আরও একটি 'বুলেট'
Vande Bharat Express: একাধিক নতুন বন্দে ভারত ট্রেন পাচ্ছে ভারতীয় রেল (Indian Rail)। আগামী ১৫ সেপ্টেম্বর একাধিক রুটের জন্য নয়া ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তালিকায় রয়েছে ওডিশার জন্য নির্ধারিত তিনটি রুটও। যার মধ্যে একটি চলবে বাংলার সঙ্গে।
এমনটাই পিটিআই'য়ের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওডিশা থেকে ট্রেনগুলির (Vande Bharat Express) উদ্বোধন হবে। অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গণেশ পুজো দিয়ে উৎসবের শুরু! সামনেই দুর্গাপুজো-দিওয়ালি। এই সময় অনেকেই বেড়াতে যান কিংবা বাড়ি ফেরেন। চাপ বাড়ে ট্রেনের উপর।

আর তার আগেই একাধিক রুটে শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) নতুন পরিষেবা। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, নয়া বন্দে ভারত ট্রেনগুলির উদ্বোধন বেরহামপুর রেল স্টেশন থেকে হবে।
Vande Bharat Express: কোন রুটে ছুটবে নয়া ট্রেন?
প্রকাশিত খবর অনুযায়ী, তিনটি ট্রেন চলবে ওডিশার উপর দিয়ে। আর সেগুলি হল টাটা-বেরহামপুর, রাউরকেল্লা-হাওড়া এবং দুর্গ-বিশাখাপত্তনম। এই প্রসঙ্গে পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার পরমেশ্বর জানিয়েছেন, তিনটি বন্দে ভারত (Vande Bharat Express) ওডিশার উপর দিয়ে চলবে। আগামীদিনে আরও বেশ কয়েকটি চালু হতে পারে। উদ্বোধন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Vande Bharat Express: মিলতে পারে গয়া-হাওড়া বন্দে ভারত
অন্যদিকে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, হাওড়া-গয়া রুটের জন্যেও বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। তবে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে খবর। নয়া এই ট্রেনটি দুর্গাপুর-আসানসোল হয়ে চলবে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
Vande Bharat Express: ২০২৯ টার্গেট
বলে রাখা প্রয়োজন, চলতি বছরেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশজুড়ে বন্দে ভারত (Vande Bharat Express) চালানো নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। অন্তত ২৫০টি বন্দেভারত চালানোর পরিকল্পনা রয়েছে। তবে তা ২০২৯ সালকে টার্গেট করে পরিকল্পনা করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। আর সেই লক্ষ্যমাত্রা স্থির রেখেই যাবতীয় কাজ করা হচ্ছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications