'মৌলিক অধিকার মানুষ দখল করুক', ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের
আরও একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দুশেখর রায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ গত এক মাস ধরে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। আজ বুধবার রাত দখলের কর্মসূচি রয়েছে গোটা বাংলা জুড়ে। সেই আবহে এই পোস্ট করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ।
বেঁচে থাকার জন্য মৌলিক অধিকার মানুষ দখল করুক। বুধবার এই বার্তা দিয়েছেন সুখেন্দুশেখর রায়। বলা ভালো, গত ১৪ আগস্ট প্রথম বার রাত দখলের কর্মসূচির হয়েছিল। সুখেন্দুশেখর এই কর্মসূচিতে সামিল হবেন। প্রথম সেই বার্তা এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন তিনি। তারপর একাধিক বিতর্কিত পোস্ট করেন এই প্রাজ্ঞ সাংসদ।

আরজি কর ইস্যুতে তোলপাল রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে একাধিক অভিযোগের আঙুল উঠছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। প্রতিদিন একাধিক মিছিল হচ্ছে মহানগরে। গতকাল মানববন্ধন দেখেছে শহর কলকাতা। আরজি কর ইস্যুতে প্রথম থেকেই সরব হয়েছিলেন এই তৃণমূল সাংসদ।
আরজি কর হাসপাতালে আক্রমণ চলে। বাইরের কয়েক হাজার মানুষ এসে হাসপাতালের ভিতর ভাঙচুর চালায়। পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন ওঠে সেই সময়। সুখেন্দুশেখর একই ভাবে আক্রমণাত্মক টুইট করেছিলেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করা উচিত। সে কথাও উল্লেখ করেছিলেন তিনি। এই ঘটনার জল বেশ কিছু দূর গড়ায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকেছিল।
শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই তৃণমূল সাংসদ। সেখানেই তিনি জানিয়েছিলেন, সেই টুইট মুছে দেবেন। কলকাতা পুলিশও আর তাঁকে ডেকে পাঠায়নি। আজ চার আগস্ট ফের রাত দখল কর্মসূচি রয়েছে গোটা বাংলা জুড়ে। সেই আবহে এক্স হ্যান্ডেলে লিখলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ।
রাত দখলের সঙ্গেই মানুষ বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো দখল করুক। এই বার্তা দিয়েছেন তিনি। ফের কাটাছেঁড়া শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications