ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের
ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের
আবারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বসিরহাট পুলিশ জেলার এক পুলিস আধিকারিকের। মৃত পুলিশ আধিকারিক এর নাম হাসান ফকির। বয়স ৪৫ বছর। এদিন বারাসাতের এক বেসরকারি হাসপাতালে ওই মৃত্যু পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে পুলিশ মহলে।

মৃত পুলিশ আধিকারিক এর পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পুলিশ আধিকারিক মাটিয়া থানার আড়তদার রোডের বাসিন্দা। গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একদিকে হৃদপিণ্ড জনিত সমস্যায় ভুগছিলেন,
অন্যদিকে জ্বর সর্দি-কাশি উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে প্রথমে মধ্যমগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে মঙ্গলবার রাতে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া না দেওয়ায় এদিন সকালে তার মৃত্যু হয়েছে।
মৃত পুলিশ আধিকারিকের স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। ঘটনায় তার পরিবারে ও পারায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের ছেলে মেয়ে।












Click it and Unblock the Notifications