এনআরসি আতঙ্কে আরও একজনের মৃত্যুর অভিযোগ আলিপুরদুয়ারে
আবারও রাজ্যে নাগরিক পঞ্জির আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুলতান মিঞা (৪৫)।
আবারও রাজ্যে নাগরিক পঞ্জির আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুলতান মিঞা (৪৫)। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন পাড়ার এলাকায়। নাগরিকপঞ্জির মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

মূলত এনআরসির কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই নাগরিকপঞ্জি নিয়ে চিন্তায় ছিলেন। এই কারণেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই পরিবারের লোকেরা তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। বিধায়ক জানান, মূলত এনআরসির আতঙ্কেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার জমির কিছু কাগজ পত্র তার কাছে ছিল না।
সৌরভ বলেন, বিজেপি সারা জেলা জুড়ে এনআরসির আতঙ্ক ছড়াচ্ছে বেশ কিছুদিন ধরে। বিশেষ করে মুসলিমরা তাদের প্রয়োজনীয় কাগজ না দেখাতে পারলে তাদের দেশ ছাড়ারও হুমকি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এর তীব্র বিরোধিতা করছি।












Click it and Unblock the Notifications