Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ন্যায় সংহিতায় গণপিটুনিতে হত্যার সাজা ফাঁসি, রাজ্য ফের যুবককে পিটিয়ে হত্যা

থামছে না নৃশংসতা। রাজ্যে একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়েই চলেছে। ঝাড়গ্রাম এবং পাণ্ডুয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল। হুগলির পাণ্ডয়ায় গত শনিবার যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকেদের অভিযোগ তাঁর দূর সম্পর্কের আত্মীয়রা চোর সন্দেতে যুবককে রাতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। অভিযুক্তরা দাবি করে ৫০ হাজার টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন। গুরকুতর আহত অবস্থায় ওই যুবকককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়।

mob Lyncing

পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ঝাড়গ্রামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। সেখানেও চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

ঝা়ড়গ্রাম টোটো চালক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। চোর সন্দেহে তাঁকে বেধড়র মারধর করা হয়েছিল বলে জানতে পেরেছে পরিবার। পরে পুলিশ পরিবারকে ফোন করে জানায় যে যুবককের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। শুধু জেলা নয় কলকাতা শহরেও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।

কলকাতা শহরে মুচি পাড়ায় একটি আবাসিক হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সেরকমই আবার বউ বাজারে এক টিভি মেকানিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরেন্সিক দল গিয়েছে ঘটনাস্থলে। মোবাইল চোর সন্দেহে সল্টলেকে যুবককে বেধড়ক মার। গণপিটুনিতে মৃত্যু যুবকের। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।

এদিকে আজ থেকেই গোটা দেশে ভারতীয় দণ্ডবিধি বাতিল হয়েছে জারি হয়েছে ন্যায় সংহিতা। বিরোধীরা মোদী সরকারের এই নতুন ন্যায় সংহিতা নিয়ে বিরোধিতায় নেমেছে ঠিকই কিন্তু এই ন্যায় সংহিতায় গণপিটুনিতে খুনের সাজা ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে একের পর এক গণপিটুনি এবং গণপিটুনিতে হত্যার ঘটনা কি এবার রাশ টানা যাবে। যদিও মমতা সরকার ন্যায় সংহিতার প্রবল বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই ন্যায় সংহিতা এখনই কার্যকর না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এদিকে গত একমাস ধরে বারাসত, মধ্যমগ্রাম, বনগাঁ, বিরাটি সহ একাধিক জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। বিরাটি স্টেশনে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে মারধর করা হয়। তারপরে জানা যায় সেই শিশুর মা ওই মহিলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+