রাজ্যে ফের গণ পিটুনিতে মৃত্যু! পুলিশের বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ
রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু। এবারের ঘটনাটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের। এদিন ঘটনাটি ঘটে রাত নটা নাগাদ।
রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু। এবারের ঘটনাটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের। এদিন ঘটনাটি ঘটে রাত নটা নাগাদ। তাসাতি চা বাগান এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে এদিক ওদিক ঘোরা ফেরা করতে দেখে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় জলেশ্বর ফাঁড়ির পুলিশ।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এরই মধ্যে স্থানীয়দের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে ২ রাউন্ড গুলিও চালায়। যদিও এসম্পর্কে পুলিশের কোনও বক্তব্য জানা যায়নি।












Click it and Unblock the Notifications