দক্ষিণ দিনাজপুর বিজেপিতে ফের ভাঙন! জেলাপরিষদ সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

দক্ষিণ দিনাজপুর বিজেপিতে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিয়েছেন জেলা পরিষদের অপর এক সদস্য শিপ্রা নিয়োগী।

দক্ষিণ দিনাজপুর বিজেপিতে ফের ভাঙন। জেলা সভাপতি অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা পরিষদের অপর এক সদস্য শিপ্রা নিয়োগী। এই দলবদলের ফলে জেলা পরিষদে ১৮ আসনের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ তে। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। তাদের অভিযোগ ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে।

জুনে দলবদল করে বিজেপিতে ১০ জেলা পরিষদ সদস্য

জুনে দলবদল করে বিজেপিতে ১০ জেলা পরিষদ সদস্য

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে ২৪ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের ১০ সদস্য। তালিকায় ছিলেন জেলা পরিষদের সভাধিপতিও। এই দলবদলে কিছুদিনের জন্য জেলা পরিষদে সংখ্যালঘু হয়ে পড়েছিল তৃণমূল।

একে একে ফিরে যান ৫ জন

একে একে ফিরে যান ৫ জন

তবে কিছুদিনের মধ্যেই তিনজন জেলা পরিষদ সদস্য তৃণমূলে ফিরে গিয়েছিলেন। তার কিছুদিনের মধ্যে আরও এক সদস্য তৃণমূলে ফেরত যান। সেই সময় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় তৃণমূল। এবার শেষ যোগ দিলেন শিপ্রা নিয়োগী।

জেলা বিজেপির প্রতিক্রিয়া

জেলা বিজেপির প্রতিক্রিয়া

তৃণমূলে দলবদল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেছেন, ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে। পুজোর পরে আসল খেলা শুরু হবে। হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অর্পিতা ঘোষের হুঁশিয়ারি

অর্পিতা ঘোষের হুঁশিয়ারি

অর্পিতা ঘোষ বলেছিলেন, যাঁরা তৃণমূল কংগ্রেস করেন, তাঁরা তৃণমূলে থাকুন। আর যাঁরা যেতে চান চলে যান। দল তাতে বাধা দেবে না। তাঁর মন্তব্য ছিল, যে কোনও মানুষ যে কোনও সময় যে কোনও দলে যেতে পারেন। কিন্তু যাঁরা তৃণমূলের টিকিটে জিতেছেন, তাঁরা পদত্যাগ করে অন্য দলে যান। তাঁর হুঁশিয়ারি দলে থেকে কাউকে গদ্দারি করতে দেব না। তৃণমূলের টিকিটে জিতে অন্য দলে যাওয়া দক্ষিণ দিনাজপুরে হবে না বলেও জানিয়ে দেন তিনি।

টিকিট না পেয়ে দল ছাড়েন বিপ্লব মিত্র

টিকিট না পেয়ে দল ছাড়েন বিপ্লব মিত্র

দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি ছিলেন বিপ্লব মিত্র। তিনি লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনের টিকিট চেয়েছিলেন তিনি। যদিও তা তাঁকে না দিয়ে দেওয়া হয়েছিল অর্পিতা ঘোষকে। নির্বাচনে পরাজিত হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রকে সরিয়ে অর্পিতা ঘোষকে জেলা সভাপতি করেন। এরপরেই জুনে দল ছাড়েন বিল্পব মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+