ফের বিজেপি কর্মীর রহস্য মৃত্যু! অভিযুক্ত শাসকদল, দেখুন ভিডিও

ফের বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর অভিযোগ। ঘটনাটি সেই পুরুলিয়াক বলরামপুরের। শনিবার সকালে হাইটেনশন টাওয়ার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

ফের বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর অভিযোগ। ঘটনাটি সেই পুরুলিয়াক বলরামপুরের। শনিবার সকালে হাইটেনশন টাওয়ার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর আগে ৩০ মে বলরামপুরের সুপুরডি গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল অপর এক বিজেপি কর্মীর দেহ। মৃতের পিঠে কালি দিয়ে হুমকি লেখা ছিল।

ফের বিজেপি কর্মীর রহস্য মৃত্যু! অভিযুক্ত শাসকদল

২৯ মে রাতের পর ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ পুরুলিয়ার বলরামপুরে। শুক্রবার দুলাল কুমার(৩২) নামে ওই বিজেপি কর্মীকে অপহরণ করে হাইটেনশন টাওয়ার থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক তৃণমূলের দিকে। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ঘটনাটি আত্মহত্যার। বলরামপুরের ডাভা গ্রামে বিজেপির ওবিসি মোর্চার দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুলাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি সেরে বাড়ি ফিরেছিলেন। বিকেলে নিজেই বাইক নিয়ে বেরিয়ে ছিলেন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। ফোন করলেও অপর প্রান্ত থেকে কেটে দেওয়া হয় বলে অভিযোগ। রাতেই গ্রামের লোকের খুঁজতে বেরিয়ে রাস্তার ধারে মোটরবাইকটির সন্ধান পান। সকালে হাইটেটনশন টাওয়ার থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু গ্রামবাসীরা দেহ তুলতে বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের দিকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+