Amrit Bharat Train: আরও একটি অমৃত ভার‍ত ট্রেন পাবে বাংলা! জানুন কোন রুটে ছুটবে সেই এক্সপ্রেস?

Amrit Bharat Train: লোকসভা নির্বাচনের আগে আরও একটি অমৃত ভারত ট্রেন পেতে পারে বাংলা! ৫০ টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবেম কোন রুটে সেই ট্রেনগুলি চলবে তা এখনও স্পষ্ট নয়। তবে বালুরঘাট থেকে নতুন দক্ষিণ ভারতগামী ট্রেন পাওয়ার কথা জানিয়েছেন এলাকার সাংসদ সুকান্ত মজুমদার।

আর তা অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Train) হবে বলেই দাবি তাঁর। আর এই ঘোষণার পরেই কার্যত খুশির হাওয়া বালুরঘাটে। অমৃত ভার‍ত রেল প্রকল্পের অধীনে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে বালুরঘাট স্টেশন। গত কয়েকদিন আগেই শিয়ালদহ থেকে বালুরঘাটের জন্য নতুন ট্রেন চালু হয়েছে।

অমৃত ভার‍ত ট্রেন

আর তাতে বালুরঘাট এবং কলকাতার মধ্যে যাতায়াত অনেক সহজ হয়েছে। সম্প্রতি অমৃতভারত (Amrit Bharat Train) নতুন ট্রেনটি দক্ষিণ ভারতের জন্য চালানোর আর্জি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার। আর তা চালাতে কেন্দ্রীয় রেলমন্ত্রী রাজি হয়েছেন বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতি। তবে কবে থেকে এই ট্রেন (Amrit Bharat Train) পরিষেবা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।

তবে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের জন্য অমৃত ভার‍ত এক্সপ্রেস (Amrit Bharat Train) চালু হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। বর্তমানে বালুরঘাট থেকে শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে ট্রেন চলাচল করে। কিন্তু এখনও ভিনরাজ্যের সঙ্গে কোনও যোগাযোগ বালুরঘাটের তৈরি হয়নি।

তবে দীর্ঘদিন ধরে বালুরঘাট থেকে দক্ষিণ ভারত গামী ট্রেনের দাবি জানাচ্ছেন সেখানকার মানুষ। শুধু তাই নয়, বালুরঘাট এবং দিল্লির মধ্যেও যাতে রেল পরিষেবা তৈরি করা যায় সেই দাবিও রয়েছে রেল যাত্রীদের। এই অবস্থায় সুকান্ত মজুমদারের কথায় আশার আলো দেখছেন বালুরঘাটের মানুষ।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, বালুরঘাট থেকে অমৃতভারত নতুন ট্রেন (Amrit Bharat Train) চালানোর আর্জি জানিয়েছি রেলমন্ত্রীর কাছে। দীর্ঘদিনের মানুষের দাবি মেনে দক্ষিণ ভারতের জন্য নতুন ট্রেন চালু করা যায় সেই আবেদন রেলমন্ত্রীর কাছে রাখা হয়েছে। এই ব্যাপারে তিনি আমাকে আশ্বস্ত করেছেন বলেই দাবি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, নতুন ৫০টি অমৃত ভারত ট্রেনের কাজ চলছে। সেই ট্রেন তৈরি হয়ে গেলেই এই বালুরঘাট থেকে একটি নতুন ট্রেন তিনি দেবেন।

এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলে রাখা প্রয়োজন, বর্তমানে দেশে দুটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Train) চলছে। যার মধ্যে একটি ছুটছে বাংলার মালদহ স্টেশন থেকে। সেটি বাংলার একাধিক স্টেশন হয়ে বেঙ্গালুরু যাচ্ছে। এই ট্রেন ইতিমধ্যে সফল বলে দাবি রেলের .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+