হাইকোর্টের নির্দেশে টাকা ফেরালেন অঙ্কিতা, বেতনের প্রথম কিস্তি হাতে পেলেন ববিতা

হাইকোর্টের নির্দেশে টাকা ফেরালেন অঙ্কিতা, বেতনের প্রথম কিস্তি হাতে পেলেন ববিতা

একদিকে যখন এসএসসি দুর্নীিতর জাল ক্রমশ ছড়াচ্ছে। তখন হাইকোর্টের িনর্দেশ মেনে প্রথম বেতনের প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন অঙ্কিতা অধিকারী। আর সেই টাকা থেকেই প্রথম কিস্তির বেতন পেলেন ববিতা সরকার। আগেই মন্ত্রীকন্যা অঙ্কিতা বেতনের টাকা ফেরত দিয়েছিলেন। প্রথম কিস্তিতে মোট ৭, ৯৮,২৯৯ টাকা পেলেন ববিতা।

প্রথম কিস্তির টাকা পেলেন ববিতা

প্রথম কিস্তির টাকা পেলেন ববিতা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রথম যিনি সরব হয়েছিলেন সেই ববিতা সরকার আজ প্রথম তাঁর বেতনের টাকা পেলেন। হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার ফেরানো টাকার মধ্যে ৭, ৯৮,২৯৯ টাকা পেয়েছেন তিনি। তাতে সুদ হিসেবে ছিল ১০৮৭ টাকা। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশেই এই টাকা পেয়েছেন ববিতা সরকার। তবে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি হাইকোর্ট।

টাকা ফেরালেন অঙ্কিতা

টাকা ফেরালেন অঙ্কিতা

এসএসসি দুর্নীতি মামলা পরেশ অধিকারী যোগ হতেই পরতে পরতে দুর্নীতির জাল খুলতে শুরু করে। মন্ত্রী নিজের মেয়েকেই বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন। ববিতা সরকারের চেয়ে কম নম্বর পেয়েও অঙ্কিতা চাকরি পেয়েছিলেন। আদালতে সেটা প্রমাণ হতেই অঙ্কিতাকে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে তাঁকে এক বছরের বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্ট সেই টাকা ফিরিয়ে দেয় মন্ত্রী কন্যা অঙ্কিতা।

এসএসসি কাণ্ডে তোলপাড়

এসএসসি কাণ্ডে তোলপাড়

এসএসসি কাণ্ডের তদন্ত েনমে একেবারে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আর তাঁকে গ্রেফতার করতেই একে একে প্রকাশ্যে আসছে দুর্নীতির জাল। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার একাধিক বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তার সঙ্গে সোনার গয়না। প্রচুর জমির দলিল উদ্ধার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় বাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

দুর্নীতির জাল এতটাই ছড়িয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যে শেষ পর্যন্ত তাঁকে অপসারণ করা হয়েছে মন্ত্রিসভা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। ৩টি দফতরের দায়িত্ব থেকেই তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। এমনকী দলগত ভাবেও আজ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+