মুখ্যমন্ত্রীর ডাকেও বরফ গলল না, সিবিআই তদন্তে অনড় নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা
মুখ্যমন্ত্রীর ডাকেও বরফ গলল না, সিবিআই তদন্তে অনড় নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা
আনিসের পরিবারকে নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ডাকে সাড়া দিচ্ছেন না আনিসের পরিবার। চাঁরা এখনও অনড় রয়েছেন সিবিআই তদন্তের দাবিতে। আনিসের দাদা এবং বাবা জানিয়ে দিয়েছেন তাঁরা নবান্নে যাবেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। আনিসের বাবা আবার বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে আসতে পারতেন। তাঁর সঙ্গে কথা বলা যেত। স্পষ্ট আনিসের বাবা বলেছেন দিদির উপর আস্থা আছে কিন্তু পুলিশের উপরে আস্থা নেই তাই তাঁরা আনিসের সিবিআই তদন্ত চান।

নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা
ছাত্র নেতা আনিসের মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। আনিসের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় হস্তক্ষেপ করেছেন তিনি আনিসের পরিবারের লোকেদের নবান্নে ডেকেছেন কথা বলার জন্য। কিন্তু ছাত্র নেতার বাবা এবং দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা নবান্নে যাবেন না। দিদির উপরে তাঁদের আস্থা আছে কিন্তু রাজ্য পুলিশের উপরে তাঁদের আস্থা নেই। আনিসের দাদা জানিয়েছেন পুলিশ নিজের মত তদন্ত করতে চায় করুক কিন্তু আমরা সিবিআই তদন্ত দাবি করছি।

সিট গঠন রাজ্য সরকারের
সিট গঠন করল রাজ্য সরকার। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আনিসের মৃত্যু নিয়ে কথা বলেন তিনি বলেছেন, 'ও ইলেকশনে আমংাদের অনেক হেলপ করেছে। ও আমাদের ফেবারিট ছেলে। ওর মৃত্যু দুর্ভাগ্যজনক। সরকার নিরপেক্ষ তদন্ত করবে। আমি অলরেডি কথা বলেছি। ডিজির সঙ্গে আমার কথা হয়েছে। তারা অলরেডি ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা করেছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো ছিল। আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখত। আমাকে অনেক হেল্পও করেছে ইলেকশনে। তাতে ও আমাদের ফেভারিট ছেলে। ঘটনাটা তদন্ত হবে। আমরা একটা সিট তৈরি করছি। সেই সিট চিফ সেক্রেটারি ডিজির নেতৃত্বে হবে। যেখানে সিআইডি থাকবে, সিট থাকবে, সবাই মিলে তদন্ত করবে। পরিবারকেও বলব বিশ্বাস রাখুন।'

এখনও অধরা অভিযুক্তরা
আনিসের মৃত্যুর আড়াই দিন কেটে গিয়েছে। কিন্তু কারা তাকে খুন করল এই নিয়ে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেকারণে ক্ষোভে ফুঁসছে পরিবার। মন্ত্রী পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আনিসের বাড়িতে। সেখানেও তাঁর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। আনিসের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে আসুন। কারণ আনিসের বাবা অসুস্থ তিনি নবান্নে যেতে পারবেন না। আগেই মুখ্যমন্ত্রী আনিসের পরিবারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন।

হাইকোর্টে মামলা
এদিকে আবার আনিসের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকারের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে আদালত। ২৪ তারিখ ফের মামলাটির শুনানি বলে জানা গিয়েছে। বুধবারের মধ্যে রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে। বুধবার ফের মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েেছ।
সকালেই হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে গিয়েছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। গিয়েছিলেন মন্ত্রী পুলক বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications