সিটের তদন্তে ভরসা নেই! তদন্তকারীদের জানালেন আনিসের বাবা, পাশে থাকার বার্তা পার্থের
আনিস হত্যার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে! এখনও ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। ফলত ক্রমেই ক্ষোভ-বিক্ষোভ ছড়াচ্ছে। বিশেষ করে ছাত্র নেতা খুনের ঘটনায় ক্ষোভ আছড়ে পড়ছে কলকাতার রাজপথে। যদিও গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রশাসনিক
আনিস হত্যার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে! এখনও ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। ফলত ক্রমেই ক্ষোভ-বিক্ষোভ ছড়াচ্ছে। বিশেষ করে ছাত্র নেতা খুনের ঘটনায় ক্ষোভ আছড়ে পড়ছে কলকাতার রাজপথে। যদিও গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রশাসনিক প্রধান নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এমনকি আনিস-কান্ডের তদন্তে স্পেশাল সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। আর নির্দেশের পরেই আনিসের বাড়িতে সিটের উচ্চ পদস্থ আধিকারিকরা।
আজ মঙ্গলবার দুপুরে আমতায় আনিসের বাড়িতে পৌঁছে যান সিটের দায়িত্বে থাকা পুলিশের আধিকারিকরা। আর সেখানে তাঁরা পৌঁছতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়। এলাকার মানুষ তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি আনিসের পরিবারও বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, সমস্ত তদন্ত ক্যামেরার সামনে করতে হবে। কোনও লুকানো কিছু চলবে না বলেও হুঁশিয়ারি। তবে দীর্ঘ বিক্ষোভের পর অবশেষে তদন্ত শুরু করে দেন সিটের আধিকারিকরা। ঘটনা কীভাবে তা পূর্ণাং ভাবে জানার চেষ্টা করতে থাকেন।
শুধু তাই নয়, যে বাড়ির ছাদ থেকে আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় সেখান ঘটনাস্থলও ঘুরে দেখেন। তবে আনিসের বাবার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, আমাদের সিটের উপর কোনও ভরসা নেই। কিন্তু দিদিকে আমরা শ্রদ্ধা করি। ওনার কথা আমারা মানব।
কিন্তু কেন সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে না তা নিয়েও সিটের তদন্তকারীদের সামনে উষ্মা প্রকাশ করেন আনিসের বাবা। তবে সিটের আধিকারিকরা তাঁকে স্পষ্ট জানান, নিরপেক্ষ ভাবে তদন্ত হবে। কিন্তু তা মানতে চান না তাঁরা। আর তা নিয়েই বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনার মাধ্যম চললেও সিটকে ঘটনার দিন কি ঘটেছিল তা বিস্তারিত জানান।
অন্যদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখা উচিৎ। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করবে। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যেও তোপ দাগেন তিনি। বিশেষ করে শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে বলেন, ওনার মালা পড়ে ঘুরে বেড়ানো উচিৎ। উনি কেন এত কথা বলেন তা নিয়েও তোপ পার্থ চট্টোপাধ্যায়ের।
Recommended Video
পাশাপাশি জানা যাচ্ছে, অন্যদিকে শুক্রবার গভীর রাতে ছাত্রনেতার আনিস খানকে তিনতলার ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার পরে চার দিনের মাথায় এদিন আমতা (Amta) থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড (suspend) করা কথা জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। তবে এই তিন পুলিশকর্মী সরাসরি খুনের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনও জানা যায়নি। তবে এই বিষয়ে সত্য লুকানোর অভিযোগ তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications