আনিস-কাণ্ডের তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের, দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ

আনিস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিটেই আস্থ রাখল কলকাতা হাইকোর্ট। যদিও বিশেষ এই তদন্তকারী দলে বেশ কয়েকজনকে যুক্ত করা হয়েছে। যাঁরা আছেন তাঁদের সাথে আর সাত জন পুলিশের বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হলো।এস আই টি সঠিক তদন্ত করছেন ক

আনিস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিটেই আস্থ রাখল কলকাতা হাইকোর্ট। যদিও বিশেষ এই তদন্তকারী দলে বেশ কয়েকজনকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ যাঁরা আছেন তাঁদের সঙ্গে আর সাত জন পুলিশের বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হয়েছে। তবে বিশেষ এই তদন্তকারী দল সঠিক তদন্ত করছেন কিনা তা নজরে রাখবে কলকাতা হাইকোর্ট। এমনটাই জানা যাচ্ছে।

দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ

গত কয়েকদিন আগে আনিস-কান্ডের মৃত্যু রহস্যের জট খুলতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত মামলা হয়।

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই আনিস খানের দেহ দ্বিতীয়বারের জন্যে ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন এসআইটি গঠনের কথাও বলা হয়েছে। তবে যাঁরা আছেন তাঁদের সঙ্গে আর সাত জন পুলিশের বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসআইটি সঠিক তদন্ত করছেন কিনা তা আদালত নজরদারি করবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।

এদিন নির্দেশে আরও জানানো হয়েছে যে, এসআইটি যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের পরামর্শ নিতে হবে। তবে দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নয়, জেলা বিচারকের উপস্থিতিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশে। অন্যদিকে মোবাইল ফোনও ফরেন্সিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সিএসএফএল হায়দরাবাদ পাঠানোর নির্দেশ। তবে সেখানে মোবাইল ফোন পাঠানো নিয়ে মন্তান্তর রয়েছে রাজ্যের সঙ্গে। তবে ময়নাতদন্তে ভিসেরা জেলা জজ তদারকি করবেন বলেও নির্দেশে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্দেশে আরও জানানো হয়েছে। আদালত জানিয়েছে, মোবাইল ফোন আনিস খানের বাবার কাছ থেকে সিটের আইও সিএসএফএল হায়দরবাদে নিয়ে যাবেন নিজের দায়িত্বে। ডিজিটাল তথ্য সমস্ত সিএসএফএল কপি সুরক্ষিত রাখতে হবে। অন্যদিকে জেলা জজ তিনি সিদ্ধান্ত নেবেন কারা কারা এবং কখন ময়নাতদন্তে উপস্থিত থাকবেন।

যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট sit হাতে তুলে দিতে হবে। এসআইটি দু'সপ্তাহের মধ্যে জমা দেবেন। অন্যদিকে টিআই প্যারেডের জন্য জেলা জজ সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছে হাইকোর্ট।

অন্যদিকে আনিসের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তাঁর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। তবে কোনও প্রভাব যাতে কেউ না খাটাতে পারে তা নজরে রাখার কথা কথা এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+