চরম অস্থিরতার মাঝেও ওপার বাংলা থেকে বউ নিয়ে এলেন মেদিনীপুরের অনির্বাণ
ভাষা দিবসের দিন প্রমাণ হল ভারত-বাংলাদেশের সম্পর্ক আজও ভালো। বিগত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে ভাষা দিবস উদযাপন করলেও এবছর ছবি তা অন্য। বাংলাদেশ অশান্ত থাকায় সীমান্তে যৌথ ভাবে পালিত হল না ভাষা দিবস। তবে তারই মাঝে খুশির খবর। ভারতীয় চিকিৎককে বিয়ে করে ভারতে আসলেন এক বাংলাদেশী মেয়ে। শুক্রবার সকালে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন ওই নব দম্পতি।
পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়তে যান ২০১৬ সালে।তারপর ২০১৮ থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সাথে ভালোবাসার সম্পর্ক হয় তাঁর । সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করেন। বিয়ে করে পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নব দম্পতি ভারতে প্রবেশ করেন।

২০১৮ থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালবাসার সম্পর্ক। দীর্ঘ ৮ বছর পর বিয়ে। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেও ভিসা বানিয়ে ভারত থেকে ১৫ জনের বরযাত্রী নিয়ে মাগুরায় বিয়ে করতে যান অনির্বান। মাগুরায় চারহাত এক হয় অনির্বান-সঞ্চিতার। তারপরেই শুক্রবার সকালে অনির্বানের হাত ধরে ভারতের মাটিতে পা রাখেন নববধূ।
বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি। কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত।তবে আগামী দিনের সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতই বজায় থাকুক এই চাহিদা রয়েছে নব দম্পতির।












Click it and Unblock the Notifications