বেতন নিয়ে বাড়ছে ক্ষোভ, মুখ্যমন্ত্রীকে চিঠি কর্মচারী সংগঠনের
বেতন নিয়ে বাড়ছে ক্ষোভ, মুখ্যমন্ত্রীকে চিঠি কর্মচারী সংগঠনের
বেতন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বাজেটে তাঁদের জন্য কোনও সুখবর শোনাতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ পাচ্ছেন না তাঁরা। কমিয়ে দেওয়া হয়েছে বাড়ি ভাড়ার ভাতা। প্রচণ্ড ক্ষোভে এবার তাই সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল কর্মচারী সংগঠন।

ডিএ বৃদ্ধি নিয়ে কোনও হেলদোল নেই রাজ্য সরকারের। একটি কথাও খরচ করছেন না কোনও মন্ত্রী। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন মিললেও ডিএ হাতে পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। ২০২০ সােলর জানুয়ারি থেকেই নতুন বেতন কমিশনের হারে বেতন। বাজেট অধিবেশনে ৮ শতাংশ বৃদ্ধি দেখানো হয়েছে। তার জন্য সরকারি কর্মীদের বেতন খাতে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা খরচ হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিকে বাড়ির ভাড়ার ১৫ শতাংশ অনুদান কমিয়ে ১২ শতাংশ করে গিয়েছে রাজ্য সরকার। তাতে ক্ষোভ বেড়েছে কর্মীদের মধ্যে।
রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের পক্ষ থেকে তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাঁদের বর্ধিত বেতন কবে পাওয়া যাবে তা জানতে চাওয়া হয়েছে। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ কর্মচারী ফেডারেশনের।












Click it and Unblock the Notifications