মূল্যবৃদ্ধির প্রতিবাদে অঙ্গনওয়ারি কর্মীদের আন্দোলন দক্ষিণ দিনাজপুরে
চাকরিতে স্থায়ী করণ, ভাতা বৃদ্ধি, জ্বলানি ও সব্জির মূল্যবৃদ্ধি দাবি সহ মোট ছয় দফা দাবিতে আন্দোলনে নামল অংগনওয়ারী কর্মীরা ও সহায়িকারা।
চাকরিতে স্থায়ী করণ, ভাতা বৃদ্ধি, জ্বলানি ও সব্জির মূল্যবৃদ্ধি দাবি সহ মোট ছয় দফা দাবিতে আন্দোলনে নামল অংগনওয়ারী কর্মীরা ও সহায়িকারা। বুধবার জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেন দক্ষিণ দিনাজপুর জেলার এই কর্মী, সহায়িকারা। এদিন বিকেলে প্রায় একশো জন কর্মী সহায়িকা জেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

পরে সেখানে প্রকল্প আধিকারিকের কাছে নিজেদের দাবি দাওয়া জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছিলো । তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে ।
ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি কোনদিকে যায় , সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications