বাবাই তার প্রেরণা, মা এগিয়ে যাওয়ার পথে সাহস, ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম অনীক
মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনও তাদের ছাত্র অনীক জানার সাফল্যে উচ্ছ্বসিত। অনীক এবার পঞ্চম হয়েছে মাধ্যমিকে। এই সাফল্যে সরণি বেয়ে ডাক্তার হতে চায় অনীক।
মাধ্যমিকের মেধাতালিকায় পিছিয়ে নেই রামকৃষ্ণ মিশন। বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র সার্থক তালুকদার যেমন তাঁর স্কুলকে সাফল্য এনে দিয়েছে, একইভাবে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনও তাদের ছাত্র অনীক জানার সাফল্যে উচ্ছ্ব্সিত। অনীক এবার পঞ্চম হয়েছে মাধ্যমিকে। এই সাফল্যে সরণি বেয়ে ডাক্তার হতে চায় অনীক।

মা সাধারণ গৃহবধূ। বাবা যাদবকুমার জানা মেডিকেল কলেজের প্রফেসর। বাবার মতোই ডাক্তার হয়ে অনীক মানুষের সেবা করতে চায়। তার এই সাফল্যে খুশি গোটা পরিবার। মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনীকের ৬৮৫ নম্বর পেয়ে শুধু মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নেয়নি, পরিবার-স্কুলকে গর্বিত করেছে। এমন সাফল্যের দিনে গোটা পরিবার আনন্দে আত্মহারা হিরের টুকরো ছেলেকে নিয়ে।
অনীক এই বিশেষ দিনে তুলে ধরলেন তার সাফল্যের চাবিকাঠি কী ছিল। স্কুলের শিক্ষকদের যেমন বিশেষ কৃতিত্ব দিয়েছে অনীক, তেমনই মা-বাবার অনুপ্রেরণাকেও বড় করে দেখিয়েছে সে। অনীকের কথায়, বাবাকে দেখে শিখেছি। আর মা সেই শেখার পথ মসৃণ করে দিয়েছে। আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তাঁদের পদাঙ্ক অনুসরণ করেই ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। সেইসঙ্গে আনীক জানিয়েছে, ইতিমধ্যে যে জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। মাধ্যমিকের পর কয়েকদিন অইবসর নিয়েই ফের ভবিষ্যেতর জন্য তৈরি সে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications