Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আনন্দপুর অগ্নিকাণ্ড: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলকে আক্রমণ, মৃতদের পরিবারকে সমবেদনা

ব্যারাকপুরে শনিবার আনন্দপুরে অনুষ্ঠিত বিজেরপি কর্মী সম্মেলনে মর্মান্তিক আনন্দপুর দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানান পাশাপাশি অগ্নিকাণ্ডের দায় তৃণমূল সরকারের উপর চাপান। শাহ প্রশ্ন তুলেছেন, এত মৃত্যু, নিখোঁজ মানুষ অথচ মোমো সংস্থার মালিককে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন, "ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবে।"

ছাব্বিশে ভোটকে কেন্দ্র করে বাংলায় প্রচার আরও জোরদার করেছে বিজেপি। মোদী ও শাহ বারবার বঙ্গ সফরে আসছেন। শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তৃতা শুরুতেই শাহ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানান। এরপর চাঁচাছোলা ভাষায় তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।

শাহ বলেন, "অগ্নিকাণ্ডের জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করতে হবে।" তিনি অভিযোগ করেন, মোমো সংস্থার মালিককে রক্ষা করার চেষ্টা চলছে। সম্প্রতি একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে মোমো সংস্থার মালিককে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেছে। শাহ প্রশ্ন তুলেন, "উনি কার সঙ্গে বিদেশ সফরে যান? সেই কারণেই কি রাজ্য চুপ?" আরও বলেন, "যদি মৃতেরা অনুপ্রবেশকারী হয়, তবুও কি আপনার ভূমিকা এভাবে হতো?" এ ছাড়াও তিনি গোটা ঘটনার জন্য বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলেন।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো গত রবিবার রাতেও আনন্দপুরের নাজিরাবাদের কারখানা ও গুদামে কর্মীদের আনাগোনা চলছিল। কয়েক মুহূর্তে লেলিহান শিখা চিরপরিচিত পরিবেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বর্তমানে সেখানে শুধু ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। নিখোঁজদের পরিবার এখনো প্রিয়জনের খোঁজে মরিয়া।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া ২৫টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে শীঘ্রই ডিএনএ ম্যাপিং শুরু হবে। প্রশাসন মনে করছে, নিহতদের সঠিক পরিচয় জানার ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ শেষ হলেই দেহ পরিবারদের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় ৬০ ঘণ্টা পেরিয়ে সংস্থার পক্ষ থেকে বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে দায় চাপানো হয়েছে পাশের গুদামের উপর ও নিহত তিন কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+