২০২১-এর নির্বাচনে তৃণমূল পেয়েছে ৪৭.৯৪%, পশ্চিমবঙ্গের শেষ চারটি নির্বাচনে বিভিন্ন দলের ভোট শেয়ার
২০২১-এর নির্বাচনে তৃণমূল পেয়েছে ৪৭.৯৪%, পশ্চিমবঙ্গের শেষ চারটি নির্বাচনে বিভিন্ন দলের ভোট শেয়ার
২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে ২০২১-এর পশ্চিমবঙ্গ (west bengal) বিধানসভা নির্বাচনে তৃণমূল তাদের ভোটের শতাংশ বাড়িয়ে নিতে পেরেছে। যার জেরেই বিজেপির সঙ্গে ব্যবধানটাও বেড়ে গিয়েছে। অন্যদিকে যদি গত চার বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ (vote share analysis) করা যায়, তাহলে দেখা যাবে সিপিএম ক্রমেই যেখানে ক্ষয়িষ্ণু হয়েছে, সেখানে তৃণমূলের পাশাপাশি বেড়েছে বিজেপিও।

সিপিএম
২০০৬-এ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যত স্লোগান দিয়ে ভোটে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মানুষ ঢেলে ভোটও দিয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইলেকশন কমিশন পারচেজড। কিন্তু ভোটে জেতার পরে সরকার তো শিল্প গড়তে তো পারেইনি, দেখা গেল সেই স্লোগানই কাল হয়ে দাঁড়াল। ২০১১-তে ক্ষমতা হারানো। তারপর থেকে প্রত্যেক নির্বাচনে সিপিএম-এর ভোট কমেছে।
২০০৬-এ সিপিএম পেয়েছিল ৩৭.১৩ শতাংশ ভোট। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৫.৬৬ শতাংশ। আরএসপি পেয়েছিল ৩.৭১ শতাংশ ভোট।
২০১১-তে সিপিএম পেয়েছিল ৩০.০৮ শতাশ। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৪.৮ শতাংশ। আরএসপি পেয়েছিল ২.৯৬ শতাংশ ভোট।
২০১৬-তে সিপিএম-এর ভোট কমে দাঁড়ায় ১৯.৭৫ শতাংশে। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ২.৮২ শতাংশ। আরএসপি পেয়েছিল ১.৬৭ শতাংশ ভোট।
২০২১-এ সিপিএম-এর ভোট কমে দাঁড়িয়েছে ৪.৭৩ শতাংশ। ফরওয়ার্ড ব্লক ০.৫৩ শতাংশ। এবারের নির্বাচনে সিপিএম তথা বামেরা কোনও আসনই পায়নি।

তৃণমূল কংগ্রেস
২০০৬-এর নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২৬.৬৪ শতাংশ ভোট। ২০১১-তে ৩৮.৯৩ শতাংশ। এইবারেই তৃণমূল ক্ষমতায় আসে। সঙ্গে ছিল কংগ্রেস। ২০১৬-তে তৃণমূল পেয়েছিল ৪৪.৯১ শতাংশ ভোট। এবার তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৪৭.৯৪ শতাংশ।

কংগ্রেস
২০০৬-এ কংগ্রেস পেয়েছিল ১৪.৭১ শতাংশ ভোট। তৃণমূলকে সমর্থন করা কংগ্রেস এই বছরে পেয়েছিল ৯.০৯ শতাংশ ভোট। ২০১৬-তে কংগ্রেস পেয়েছিল ১২.২৫ শতাংশ ভোট। ২০২১-এর কংগ্রেস পেয়েছে ২.৯৩ শতাংশ।

বিজেপির
২০০৬-এ বিজেপির ঝুলিতে ছিল ১.৯৩ শতাংশ ভোট। ২০১১-তে বিজেপির ভোট বেড়ে হয় ৪.০৬ শতাংশ। ২০১৬-তে বিজেপির ভোট বেড়ে হয় ১০.১৬ শতাংশ। তিনটি আসনে জয় পায় বিজেপি। ২০২১-এ বিজেপি পেয়েছে ৩৮.১৩ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications