‘ফণী’র ছোবলের আগেই অন্য ‘ফণী’র তাণ্ডব মেদিনীপুরে! পাঁচ মিনিটেই লন্ডভন্ড শহর

সুপার সাইক্লেন ‘ফণী’ আসার আগেই আর এক আগন্তক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটল পশ্চিম মেদিনীপুরে। মাত্র পাঁচ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বিস্তীর্ণ অঞ্চল।

সুপার সাইক্লেন 'ফণী' আসার আগেই আর এক আগন্তক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটল পশ্চিম মেদিনীপুরে। মাত্র পাঁচ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বিস্তীর্ণ অঞ্চল। 'ফণী' র আগেই ছোবল মারল আর এক 'ফণী'। ঝড়ের দাপটে উড়ে গেল প্রায় ৫০টি বাড়ির চালা। ভেঙে পড়ল গাছ, ল্যাম্প পোস্ট।

অন্য ‘ফণী’র তাণ্ডবে

অন্য ‘ফণী’র তাণ্ডবে

শুক্রবার তখন বেলা ১১টা। ‘ফণী' আতঙ্কে মানুষ প্রহর গুণছে। তখনই হঠাৎ করে দমকা হাওয়া উঠে পড়ল। তা নিমেষেই প্রবল ঝড়ে রূপান্তরিত হয়ে তছনছ করে দিল শহরের বিস্তীর্ণ এলাকা। উড়ল ঘরের চালা, ভাঙল গাছপালা বিদ্যুতের খুঁটি ইত্যাটি।

পাঁচ মিনিটেই লন্ডভন্ড

পাঁচ মিনিটেই লন্ডভন্ড

ঝড়ের দাপট এতটাই ভয়াবহ ছিল যে পাঁচ মিনিটের মধ্যেই তালপুকুর এলাকায় লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ভেঙে পড়ে বাড়িতে। বিদ্যুতের খুঁটিও বাড়ির চালের উপর পড়ে থাকে। গাছপালা, বিদ্যুতের খুঁটি, তার ছিঁড়ে একেবারে লন্ডভন্ড অবস্থা।

ঝড়ের প্রভাবে দিশেহারা

ঝড়ের প্রভাবে দিশেহারা

সুপার সাইক্লোন আঘাত হানার আগেই আচমকাই অন্য এক ঝড়ের প্রভাবে দিশেহারা হয়ে পড়েন মেদিনীপুরের বিস্তীর্ণ অংশের মানুষ। ফণীর আসার আগেই এই ধাক্কা মেদিনীপুরবাসী দিশেহারা। এরপর ফণীর কী প্রভাব পড়বে, তা নিয়ে আশা আশঙ্কার দোলাচলে তাঁরা।

মধ্যরাতে আসবে ‘ফণী’

মধ্যরাতে আসবে ‘ফণী’

হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে মেদিনীপুরে শহরে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন ফণী। তার জেরে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। রাজ্য সরকারও ঝড়ের মোকাবিলায় প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+