উলুবেড়িয়ায় কাটারির কোপে বৃদ্ধা মা খুন, টেরও পাননি ছেলে-বৌমা-নাতিরা

নিজের ঘরের ভিতরেই খুন হয়ে গেলেন অশীতিরপর এক বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। হাওড়ার উলুবেড়িয়ায় খলিশানিতে ঘটে এই ঘটনা।

নিজের ঘরের ভিতরেই খুন হয়ে গেলেন অশীতিরপর এক বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। হাওড়ার উলুবেড়িয়ায় খলিশানিতে ঘটে এই ঘটনা। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মৃতার ছেলে, বৌমা ও দুই নাতিকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কাটারি।

রক্তমাখা ওই কাঠারি দিয়েই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উমা পাঁজা। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ প্রকাশ করে, বাড়ির মধ্যেই একজন খুন হয়ে গেলেন, অথচ কেউ জানতেই পারলেন না। পরিবারের সদস্যদের কথায় নানা অসঙ্গতি পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

উলুবেড়িয়ায় কাটারির কোপে বৃদ্ধা মা খুন, টেরও পাননি ছেলে-বৌমা-নাতিরা

প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁদের দাবি, শাশুড়ির সঙ্গে বৌমার বনিবনা ছিল না। এক দিকে পড়েছিলেন বৃদ্ধা মা। তাঁকে কেউ দেখত না। প্রায়ই বচসাও হত। তার জেরে এই খুন হয়ে থাকতে পারে। বৌমা অনিতা পাঁজার দাবি, শাশুড়ি বুধবার সকাল থেকেই ছিলেন না। কোথাও বেরিয়েছিলেন। এদিন সকালে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এর বাইরে কিছু জানি না। কখন এই ঘটনা ঘটল, তার টেরও পাইনি আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+