সাত মাস ধরে সাতজনের সঙ্গে শারীরিক সম্পর্ক! মানসিক প্রতিবন্ধী মহিলার নির্মম পরিণতি

নির্মম-নির্লজ্জ যৌন নির্যাতনের ভয়ঙ্কর পরিণতি ঘটল বাংলার বুকে! সাত মাস ধরে এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল সাত ব্যক্তির বিরুদ্ধে।

নির্মম-নির্লজ্জ যৌন নির্যাতনের ভয়ঙ্কর পরিণতি ঘটল বাংলার বুকে! সাত মাস ধরে এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল সাত ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তার জেরেই ওই মহিলা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। হুগলির খানাকুলে এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে।

সাত মাস ধরে সাতজনের যৌন লালসার শিকার মহিলা

সহজ-সরল প্রতিবন্ধ মহিলা। যে যখন ডাকে তার সঙ্গেই চলে যায়। তারই ফলে সাত জন ভিন্ন ব্যক্তির যৌন লালসার শিকার হতে হয় তাঁকে। মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি। একেবারেই সাদামাটা জীবনযাপন করে। নির্যাতিতা মহিলার ভাইয়ের অভিযোগ, কে ভালো লোক, কে খারাপ লোক তা বোঝার মতো অবস্থায় মানসিক স্থিতাবস্থা নেই দিদির। তারই জেরে ঘটে এই ঘটনা।

তিনি জানান, খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। খালাকুল পুলিশ জানিয়েছে, আমরা এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামি। নির্যাতিতার বয়ান নিয়ে জানতে পারি কারা এই ঘটনার সঙ্গে জড়িত।

যে সাতজনের নামে অভিযোগ দাযের হয়েছিল, সেই সাতজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সাতজনকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠায়। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+