West Bengal: দুপুরে পর বিকেলে! বাগডোগরা বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং বিমানবাহিনীর বিমান AN-32 এর

West Bengal: একই দিনে দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force (IAF দুটি বিমান। শনিবার দুপুরে হরিয়ানার পঞ্চকুলায় একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর আসে। সেই রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে ( Bagdogra airport) ক্র্যাশ ল্যান্ডিং করল ভারতীয় বিমান বাহিনীর ট্রান্সপোর্ট (transport aircraft) এয়ারক্র্যাফট AN-32।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (West Bengal) । যদিও এই ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। এমনকী হতাহতের কোনও খবর নেই। ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, এয়ারক্র্যাফটে থাকা সমস্ত সদস্য সুস্থ এবং নিরাপদে আছে।

West Bengal

দ্রুত অভিশপ্ত বিমানটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিকরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, বাগডোগরা বিমানবন্দরে যখন ভারতীয় বিমান বাহিনীর ট্রান্সপোর্ট (transport aircraft) এয়ারক্র্যাফট AN-32 অবতরণ ঘটছিল সেই সময় এই ঘটনা ঘটে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার সময় ওই বিমানে চারজন। কোনও যাত্রী কিংবা আধিকারিক ছিল না। মূলত ভারতীয় বিমানবাহিনীর হাতে থাকা AN-32 বিমানটিকে ট্রান্সপোর্টের কাজে লাগানো হয়।

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার দুপুরেই হরিয়ানার পঞ্চকুলায় বায়ুসেনার একটি যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়ে। রুটিন প্রশিক্ষণ চলছিল। সেই সময় হঠাত করেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। আরফ তা বুঝতে পেরে দ্রুত বিমানটি থেকে পাইলট বেরিয়ে যান।

যা খবর, স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই পাইলট। কীভাবে ওই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ার ফোর্সের তরফে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ওই বিমানটি হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে রওনা হয়। কিছুটা উড়তেই সেটি ভেঙে পড়ে। বলে রাখা প্রয়োজন, ভারতীয় বিমানবাহিনীর হাতে থাকা অন্যতম আধুনিক বিমান এই জাগুয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+