জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমূলের বিজ্ঞাপন ঘিরে জোর বিতর্ক, কী রয়েছে বিজ্ঞাপনে
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমূলের বিজ্ঞাপন ঘিরে জোর বিতর্ক, কী রয়েছে বিজ্ঞাপনে
ছোট্ট শ্রীকৃষ্ণ বা গোপালের সঙ্গে মাখন চুরির উপখ্যান ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। ছোট্ট শ্রীকৃষ্ণের ছোটবেলাটা তাঁর মাখন চুরির জন্যই যেন সাধারণ মানুষের বড্ড কাছের হয়ে উঠেছে। কথিত রয়েছে ছোট্ট কৃষ্ণ সাধারণত প্রতিবেশীদের বাড়ি থেকে মাখন চুরির জন্য খুদে বন্ধুদের সাহায্য নিতেন। অনেক ক্ষেত্রেই তিনি ধরা পড়তেন। কিন্তু মাখন চুরির অপরাধে তিনি কখনও শাস্তি পাননি। বরং তাঁর ঝুলি পূরণ হতো আদরে, পুরস্কারে। গোপীরা তাঁকে ভরিয়ে দিতেন ননীতে। ভারতের বহু জায়গায় জন্মাষ্টমী উলক্ষে দইয়ের ভাঁড় ভাঙার অনুষ্ঠান বা রীতি রয়েছে। মহারাষ্ট্রে এটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। 'দহি হান্ডি' নামে এই অনুষ্ঠানটি পরিচিত। জন্মাষ্টমী উপলক্ষে বিখ্যাত দুগ্ধপ্রস্তুতকারী সংস্থা আমূল একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। বিজ্ঞাপনী বরাবরই চমক থাকে আমূলের। তবে জন্মাষ্টমী উপলক্ষে যে বিজ্ঞাপন তারা তৈরি করেছে তাতে চমকের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
|
কী রয়েছে আমূলের বিজ্ঞাপনে
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমূল একটি বিজ্ঞাপন তৈরি করেছে। সেখানে আমূলের মাখনের একটি প্যাকেটের ছবি রয়েছে। ছবিটিতে মাখনের প্যাকেটের ডাকনাটা অল্প খোলা। তার মধ্যেই ঢাকনার ওপর সংস্থার নাম দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, প্যাকেটের খানিকটা মাখন খাওয়া হয়েছে। বাকি মাখনটা পড়ে রয়েছে। এতদূর তো ঠিকই রয়েছে। গোল বেঁধেছে ছবিটির ক্যাপশনে। ক্যাপশনে রবীন্দ্র নাথের 'পুরাতন ভৃত্য' কবিতার একটি লাইন লেখা রয়েছে, 'কেষ্টা বেটাই চোর'। আর তাতেই বিতর্কের সৃষ্টি। রবীন্দ্রনাথের কবিতাটির পংক্তিটি হল, 'যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।' আবার শ্রীকৃষ্ণর অন্য একটি নাম কেষ্ট।

‘কেষ্টা বেটাই চোর’
রবীন্দ্র নাথের পুরাতন ভৃত্য কবিতার এই একটি লাইনের সঙ্গে বর্তমানে বাংলার রাজনৈতিক পরিস্থিতির বেশ কিছু মিল রয়েছে। সেই পরিস্থিতির জেরেই বাংলার রাজনীতির আবহাওয়া বেশ গরম। সুযোগ ও সময় ব্যবহার করে আমূলের তরফে জন্মাষ্টমীর দিনে শুভেচ্ছা জানাতে রবীন্দ্র নাথের পুরতান ভৃত্যের একটি পংক্তি ব্যবহার করেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমূলের এই বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। অনেকেই কৌতুকের ছলে এই বিজ্ঞাপনটির ছবি শেয়ার করছেন। আমূলের এই বিজ্ঞাপনের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 'একটি মাখন তৈরির গুজরাটি সংস্থা বিজ্ঞাপন দিয়েছে। আমি কারও পক্ষে বা বিপক্ষে বলছি না। কিন্তু যেভাবে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, তাতে রবীন্দ্রনাথের কাজকে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে।' তিনি অভিযোগ করেছেন, 'যে সংস্থাটি এটি তৈরি করেছেন, সেটি সর্বভারতীয় একটি ব্র্যান্ড। কিন্তু তারা রাজনৈতিক বিতর্কের মধ্যে ঢুকে যাচ্ছে।' তিনি বলেন, 'সংস্থাটি রবীন্দ্র নাথের একটি লাইন কটাক্ষ করে লিখেছেন। ওই কবিতায় নানা রকম অত্যাচার হয়। তারপরেও ব্যক্তিটি উপযুক্ত সম্মান পায় না। সেখান থেকে একটি লাইন তুলে রবীন্দ্র নাথের কাজকে বিকৃত করা হয়েছে।'
ছবি সৌ:AmulBengal/twitter












Click it and Unblock the Notifications