বর্ধমান কাণ্ডে আর একটি বড় সাফল্য, এনআইএ-র জালে আমজাদ শেখ

বর্ধমান মডিউলের প্রধান সাজিদকে কিছুদিন আগেই কলকাতার যশোর রোড থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর তারে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। এরপর আমজাদকে সোমবার দুপুরে বীরভূম থেকে গ্রেফতার করা হয়। আমজাদকে নিয়ে খাগড়াগড় কাণ্ডে ধৃতের সংখ্যা দাঁড়াল আট। এর মধ্যে এনআইএ গ্রেফতার করেছে দু'জনকে।
বীরভূমের কীর্ণাহারে থাকত আমজাদ। আমজাদের বিরুদ্ধে অভিযোগ, খাগড়াগড়ে জঙ্গিদের বিস্ফোরক ও অন্যান্য রাসায়নিক সরবরাহ করত সে। এনআইএ আধিকারিকদের তথ্য অনুযায়ী, কলকাতার একটি মেডিক্যাল ফার্মে কাজ করত আমজাদ। এই ফার্ম জন্মনিয়ন্ত্রক পণ্য তৈরি করত। এই ফার্মে আমজাদের যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যাতে এখান থেকে বিভিন্ন পাইক্রিক অ্যাসিড সহ নান প্রকার নিয়ন্ত্রিত অ্যাসিড শক্তিশালী বিস্ফোরক তৈরির জন্য এখান থেকে জঙ্গিদের কাছে পৌছে দিতে পারে।
আরও পড়ুন : বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড সাজিদ গ্রেফতার কলকাতা থেকে
এনআইএ-র তরফে প্রথমে এই আমজাদের মাথার দাম পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়। ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণের পর আমজাদের কলকাতার বাড়িতে তল্লাসি চালায় এনআইএ-র একটি দল। সেখান থেকে আইডি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক কেনার রসিদ উদ্ধার করে তদন্তকারি অফিসাররা।
এনআইএ-র তদন্তে উঠে এসেছে যে, ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের পরই এ রাজ্য ছেড়ে পালায় আমজাদ। সেখান থেকে ৮ অক্টোবর দিল্লিতে পৌছয় সে। সেখান থেকে উত্তরপ্রদেশে বসতি জেলায় এক পুলিশকর্মীর আশ্রয়ে কয়েকদিন কাটায় আমজাদ ওরফে কাজল। এরপর ফের পশ্চিমবঙ্গেই ফিরে আসে সে। আমজাদের জন্য জাল বিছিয়ে বীরভূমে এনআইএ-র একটি দল পড়ে ছিল। সোমবার দুপুরে সুযোগ বুঝে আমজাদকে জালে ধরে ফেলে এনআইএ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications