মুম্বইয়ে বাংলার মেয়ে-জামাইয়ের বাড়িতে নেমতন্ন মমতার, জলসায় চলছে এলাহি আয়োজন
মহাজোটের বৈঠকে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার জামাই। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বাড়িতে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলসায় জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য বরাবরই অমিতাভ বচ্চনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। জয়া বচ্চনের সঙ্গেও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী সুসম্পর্ক। একুশের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যে প্রচার করে গিয়েছিলেন জয়া বচ্চন।

আগামী ৩০ অগাস্ট মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৩১ অগাস্ট মহাজোটের বৈঠকে যোগ দেবেন তিনি। ১ সেপ্টেম্বর মহাজোটের বৈঠকের পর ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪-র লোকসভা ভোট নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। এর আগে পাটনা এবং েবঙ্গালুরুতে দুই দফায় বৈঠক হয়েছে। পাটনার বৈঠক থেকেই মহাজোটের নাম বদলে INDIA জোট রাখা হয়েছে।
এর পর ফের মুম্বইয়ে বসছে মহাজোটের বৈঠক। এরই মধ্যে মহাজোটের অন্যতম দল এনসিপিতে বড় ধাক্কা এসেছে অজিত পাওয়ার এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরে মুম্বইয়ে মহাজোরে বৈঠক নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। যদিও এই প্রথম মুম্বই সফরে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একুশের নির্বাচনের পর মুম্বইয়ে গিয়েছিলেন তিনি। সেবারও লক্ষ্য ছিল বিরোধী ঐক্য তবে সেবার কংগ্রেসকে ছাড়াই বিরোধী ঐক্যের ডাক দিয়েছিলেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী মুম্বই আসছে জানার পরেই অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তাঁকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, জলসায় ৩০ অগাস্ট চায়ের আসরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুম্বই সফরে গিয়েছিলেন তিনি। সেসময় বলিউডের বুদ্ধিজীবীরা তাঁকে সংবর্ধনা জানিয়েছিলেন। এবং তাঁদের আয়োজিকত অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications