একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার, মমতার বিদায়-ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন অমিত শাহ

একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার গড়বে বিজেপি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

একুশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় সরকার গড়বে বিজেপি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ২০১৯-এর নির্বাচন দেখিয়ে দিয়েছে বাংলার ভবিষ্যৎ। সেইমতোই ২০২১-এর নির্বাচনে জিতে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি। সেই পরিবর্তন আনার জন্য প্রতিজ্ঞা করুন।

কোন অঙ্কে পরিবর্তন

কোন অঙ্কে পরিবর্তন

বাংলায় কোন অঙ্কে পরিবর্তন আসবে, তাও বলে গেলেন শাহ। তিনি বলেন, ২০১৯-এ আমরা বাংলা থেকে ১৮টি আসন জিতেছি। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন বলেই সম্ভব হয়েছে লোকসভায় ৩০০ আসন ছাড়িয়ে যাওয়া। এবার সেই সাফল্যের সূত্র ধরেই আমরা বাংলায় সরকার গড়ব।

মোদীর নেতৃত্ব সরকার

মোদীর নেতৃত্ব সরকার

অমিত শাহ বলেন, বাংলাতেও মোদীর নেতৃত্ব সরকার হবে। বাংলা মানুষ নিশ্চয় আমাদের আশীর্বাদ করবে। কারণ মমতার নেতৃত্বে বাংলা আজ তিতিবিরক্ত। আমরাই সোনার বাংলা গড়ব। আমাদের একবার সুযোগ দিন। এর আগে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। এই বাংলা সোনার বাংলা হবেই।

অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাঙ্ক

অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাঙ্ক

তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাঙ্ক আর থাকবে না। সেই কারণেই এনআরসি নিয়ে মিথ্যাচার করছেন মমতা। বাংলায় এনআরসি হবেই। কোনও অবস্থাতেই অনুপ্রবেশকারীদের বাংলায় স্থান দেওয়া হবে না। সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব দেওয়া হবে বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদেরও।

সোনার বাংলা গড়বে বিজেপি

সোনার বাংলা গড়বে বিজেপি

তিনি বলেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদী নতুন ভারত গড়েছেন। এবার সোনার বাংলাও গড়বেন তিনি। বাংলার ঐতিহ্য ছিল সংস্কৃতি। সেই কৃষ্টি-সংস্কৃতির বাংলাকে ফের ফিরিয়ে দেব আমরা। শুধু আমাদের একবার সুযোগ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+