Suvendu Adhikari: মধ্যরাতে শাহের বাড়িতে শুভেন্দু-সুকান্ত! বৈঠক ঘিরে একাধিক জল্পনা

Suvendu Adhikari Meets Amit Shah: মধ্যরাতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। মঙ্গলবারই দিল্লি থেকে ফিরেছেন বিরোধী দলনেতা। আর এর মধ্যেই ফের জরুরি তলব। রাতারাতি দিল্লি উড়ে গেলেন তিনি। আর এরপর মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির এই দুই নেতা।

রাত ১০ টা ৪০ নাগাদ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের গাড়ি অমিত শাহের বাসভবনে পৌছয়। কিন্তু রাতে কেন এমন বৈঠক তা স্পষ্ট নয়। এমনকি কি নিয়ে এই বৈঠক তাও জানা যায়নি।

মধ্যরাতে শাহের বাড়িতে শুভেন্দু-সুকান্ত!

তবে দিল্লি উড়ে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী জানান, বেশ কিছু আলোচনা বাকি রয়েছে। এদিনের বৈঠকের পর রোডম্যাপ চূড়ান্ত হবে। তবে কীসের রোডম্যাপ তা অবশ্য স্পষ্ট করেননি নন্দীগ্রামের বিধায়ক।

তবে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বাংলায় আসন সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন শাহ। তবে ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল হতে চলেছে। যা খবর বঙ্গ বিজেপিতে বড় দায়িত্ব পেতে পারেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে মধ্যরাতে শাহী বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বৈঠকের বিষয়ে একেবারেই স্পিকটি নট অবশ্য বিজেপি নেতারা।

তবে সুত্রের খবর, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সংগঠন সংক্রান্ত আলোচনাই সেরে নিতে চাইছেন অমিত শাহ। এছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রেও সাংগঠনিক রদবদল হতে পারে বলে খবর। বিশেষ করে ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২১ এর বিধানসভা নির্বাচনে যে সমস্ত জায়গাতে বিজেপি ভালো ফল করেছিল সেখানে পঞ্চায়েত নির্বাচনে কেমন ফল?

তা বঙ্গ বিজেপি নেতাদের কাছ থেকে জানতে চাইতে পারেন শাহ। প্রয়োজনে কি উপায় সেই সংক্রান্ত নির্দেশও তিনি দিতে পারেন বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় অমিত শাহের। ওই বৈঠকে ছিলেন সুনীল বনশল, মঙ্গল পান্ডের মতো কেন্দ্রীয় নেতারাও। মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রোডম্যাপ এবং স্ট্র্যাটেজি নির্ধারণ নিয়ে দুজনের বৈঠক চলে। এছাড়াও বঙ্গ বিজেপির সাংগঠিক পরিস্থিতি সহ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

দীর্ঘক্ষণ শাহী বৈঠক চলে। এরপর কলকাতায় ফেরেন বিরোধী দলনেতা। আর এরপরেই ফের তাঁকে দিল্লিতে জরুরি তলব করা হয়। সোমবার আরএসএসের মিটিংয়েও উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+