ফের রাজ্য সফরে অমিত শাহ, ১০ সেপ্টেম্বর ৩ দিনের সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি
ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ১০, ১১, ১২ সেপ্টেম্বর তিন দিনের রাজ্য সফরে আসছেন তিনি। তিনদিনই কলকাতায় কর্মসূচি রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানিয়েছেন
ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ১০, ১১, ১২ সেপ্টেম্বর তিন দিনের রাজ্য সফরে আসছেন তিনি। তিনদিনই কলকাতায় কর্মসূচি রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানিয়েছেন।

১০, ১১ ও ১২ সেপ্টেম্বর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে থাকবেন তিনি। তিন দিনেই একটি করে বড় বৈঠক রয়েছে। রাজ্যের বুদ্ধিজীবী ও বণিকসভার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। দলের জেলা সভাপতি, রাজ্য কমিটির নেতাদের নিয়ে একটি বড় বৈঠক হবে। একইসঙ্গে আগের বারের মতো এবারও তিনি কোনও এক দলীয় কর্মীর বাড়িতে খাবেন, বলে জানিয়েছে দিলীপ ঘোষ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আসন বাড়াতে চাইছে বিজেপি। সেই দিন থেকে অমিত শাহের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ।
এদিকে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার উত্তরবঙ্গ রওনা হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications