লক্ষ্য ২০২১! নবরাত্রির প্রথম দিনই বাংলায় পা রাখছেন অমিত শাহ
লক্ষ্য ২০২১! নবরাত্রির প্রথম দিনই বাংলায় পা রাখছেন অমিত শাহ
রাজ্য সফরে আসছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। ১৭ অক্টোবর একদিনের সফরে তিনি শিলিগুড়িতে(Siliguri) আসছেন। ২০২১-এর নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে (North Bengal) দলের পরিস্থিতি পর্যালোচনা করবেন। এছাড়াও বিজেপির (BJP)এক সভায় ভাষণ দেবেন তিনি। পাশাপাশি শহরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মিলিত হবেন তিনি।

পরিস্থিতির পর্যালোচনায় শিলিগুড়িতে লকেট, সায়ন্তন
অমিত শাহ শিলিগুড়িতে আসছেন। তার আগে পরিস্থিতির পর্যালোচনায় শিলিগুড়িতে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং সায়ন্তন বসু। রবিবার তাঁদের বৈঠকের পর সোমবার সকালে তাঁরা সাংবাদিক সম্মেলন করেন। এছাড়াও শিলিগুড়িতে রয়েছেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। আগামী দিন কয়েকে বিজেপির রাজ্য নেতাদের মধ্যে অনেকেই শিলিগুড়িতে সভা করবেন বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের জন্য পরামর্শ
উত্তরবঙ্গে বিধানসভার আসন রয়েছে ৫৪টি। ২০১৯-এর লোকসভার নিরিখে এর অনেকগুলিই বিজেপি এগিয়ে রয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ থেকে জেলা প্রেডিডেন্টদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। তবে কোভিড প্রোটোকল মেনেই বিজেপি নেতা, কর্মীদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

নরেন্দ্র মোদীর কাজকে স্মরণ করাতে পারেন শাহ
রাজনৈতিক মহলের অনুমাত অমিত শাহ, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কী কী কাজ করেছে, তা একবার স্মরণ করাতে পারেন। ১৭ অক্টোবর শিলিগুড়িতে থাকতে পারেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি মুকুল রায়, রাজ্যের দায়িত্বপ্রার্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং রাজ্যের সাংসদরা।

রাজ্যের জন্য ভার্চুয়াল সভা করেছিলেন অমিত শাহ
তবে এর আগে রাজ্যের জন্য ভার্চুয়াল সভা করেছিলেন অমিত শাহ। ৯ জুন সেই সভা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেছিলেন, বিজেপি রাজ্যের হৃত গৌরব ফিরিয়ে আনবে। এরপর অগাস্টের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন অমিত শাহ। তারপর দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মার্চের পর প্রথমবার রাজ্যে
গত ১ মার্চ সিএএ-র সমর্থনে শহিদ মিনারে সভা করেছিলেন অমিত শাহ। সেদিক থেকে ধরতে গেলে তারপর থেকে এই প্রথমবার রাজ্যে আসছেন। অমিত শাহ রাজ্যের দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপি নেতা কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজ্যের জন্য সময় দেবেন।












Click it and Unblock the Notifications