সামনেই পুরভোট, পরিস্থিতি পুনরুদ্ধারে মার্চ পয়লাতেই রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্য বিজেপির আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ পাশ করানোর জন্য রাজ্য বিজেপির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। আপাতত ঠিক আছে তিনি কলকাতাতেই সভা করবেন।
রাজ্য বিজেপির আমন্ত্রণ গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ পাশ করানোর জন্য রাজ্য বিজেপির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। আপাতত ঠিক আছে তিনি কলকাতাতেই সভা করবেন। তবে সংবর্ধনার স্থান এখনও ঠিক হয়নি বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

লক্ষ্য বাংলা
লোকসভা ভোটের আগে থেকেই অমিত শাহ তথা বিজেপির টার্গেট হল বাংলা। লোকসভা ভোটে রাজ্যে ব্যাপক সাফল্য পায় বিজেপি। সেই সাফল্যকে ধরে রাখতে আর দিল্লির বিপর্যয় যাতে বাংলা ছুঁতে না পারে, তার জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছেন অমিত শাহ।

১ মার্চ সভা কলকাতায়
১ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ। কলকাতাতেই সভা করবেন বলে আপাতত ঠিক আছে। তবে সভার স্থান এখনও ঠিক হয়নি। সেই সভায় তাঁকে সিএএ পাশ করানোর জন্য সংবর্ধনা দেওয়া হবে রাজ্য বিজেপির তরফ থেকে।

রাজ্য বিজেপির আমন্ত্রণ গ্রহণ
রাজ্য বিজেপির সভাাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন রাজ্য বিজেপির তরফ থেকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

অমিত শাহই প্রচারের মুখ
মনোজ তিওয়ারি কিংবা অন্য কেউ নয়, দিল্লির ভোটে বিজেপির প্রচারের মুখ ছিলেন অমিত শাহই। ফলে এই হার যে অমিত শাহকেই ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই হারের পরেই ভেঙে না পড়ে ফের ঝাঁপিয়ে পড়তে চাইছেন তিনি।












Click it and Unblock the Notifications