পুজোর আগেই কলকাতায় অমিত শাহ! পুজো উদ্বোধনের সংখ্যা নিয়ে জল্পনা
মহালয়ার পরেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে তিনি পয়লা অক্টোবর তৃতীয়ায় কলকাতায় আসছেন। বেশ কয়েকটি পুজোউদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
মহালয়ার পরেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে তিনি পয়লা অক্টোবর তৃতীয়ায় কলকাতায় আসছেন। বেশ কয়েকটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। অন্যদিকে মহালয়ার দিন কলকাতায় উপস্থিতির কথা রয়েছে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার।

রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্যে গেরুয়া ভিত আরও শক্ত করতে উদ্যোগী সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতৃত্বের তরফে পুজো উদ্বোধনে রাজ্যে আসার আবেদনে সাড়া দিয়েছেন তিনি। কলকাতায় অন্তত চারটি
পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। সূত্রের খবর এমনটাই।

পুজোয় আমন্ত্রণ আমিত শাহকে
ইতিমধ্যেই কলকাতার পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহকে। ট্র্যাঙ্গুলার পার্কের কাছে এই পুজো কমিটির নাম ফ্রেন্ডস ইউনিয়ন। পুজো কমিটির কর্তারা অমিত শাহকে আমন্ত্রণ জানানো নিয়ে কোনও রাজনীতির কিছু দেখছেন না। কমিটি দাবি করেছে, তাঁদের পুজো সবসময়ই ধর্ম নিরপেক্ষ এবং রাজনীতি বিহীন হয়ে এসেছে। অতীতে কাছের
বড় পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তাদের পুজো পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পুজো কমিটির কর্তারা।

কলকাতায় আসছেন জেপি নাড্ডাও
বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও কলকাতায় আসছেন। একটি কর্মসূচিতে যোগ দিতে তিনি মহালয়ার আগের দিন কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। পরের দিন কলকাতার ঘাটে তর্পণে অংশ নেবেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের পর থেকে এখন পর্যন্ত রাজ্যে অনেক কর্মী শহিদ হয়েছেন। তাঁদের উদ্দেশেই মহালয়ার দিন জেপি নাড্ডা তর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications