দিল্লির বিপর্যয় থেকে শিক্ষা, সামনের মাসেই বাংলায় নতুন করে ঝাঁপাচ্ছেন চাণক্য অমিত শাহ

দিল্লির বিপর্যয় থেকে শিক্ষা, সামনের মাসেই বাংলায় নতুন করে ঝাঁপাচ্ছেন অমিত শাহ

দিল্লি বিধানসভায় বিপর্যয় থেকে শিক্ষা। সামনের মাসের শুরুতেই বাংলায় নতুন করে ঝাঁপিয়ে পড়তে চলেছেন অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, ১ মার্চ সভা করতে পারেন তিনি। দিল্লিতে পর্যুদস্ত হওয়ার পর অমিত শাহের এই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

অমিত শাহই ছিলেন দিল্লি ভোটের মুখ

অমিত শাহই ছিলেন দিল্লি ভোটের মুখ

মনোজ তিওয়ারি কিংবা অন্য কেউ নয়, দিল্লির ভোটে বিজেপির মুখ ছিলেন অমিত শাহই। ফলে এই হার যে অমিত শাহকেই ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই হারের পরেই ভেঙে না পড়ে ফের ঝাঁপিয়ে পড়তে চাইছেন তিনি।

লক্ষ্য বাংলা

লক্ষ্য বাংলা

লোকসভা ভোটের আগে থেকেই অমিত শাহ তথা বিজেপির টার্গেট হল বাংলা। লোকসভা ভোটে রাজ্যে ব্যাপক সাফল্য পায় বিজেপি। সেই সাফল্যকে ধরে রাখতে আর দিল্লির বিপর্যয় যাতে বাংলা ছুঁতে না পারে, তার জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছেন অমিত শাহ।

১ মার্চ হতে পারে সভা

১ মার্চ হতে পারে সভা

সূত্রের খবর অনুযায়ী মার্চের শুরুতেই রাজ্যে আসছেন অমিত শাহ। ১ মার্চ সভা করতে পারেন তিনি। এমনটাও খবর সূত্রের। এখনও পর্যন্ত ঠিক আছে সেই সভার মূল বিষয় হবে সিএএ এবং এনপিআর।

সভার স্থান ঠিক করার দায়িত্ব রাজ্য বিজেপির

সভার স্থান ঠিক করার দায়িত্ব রাজ্য বিজেপির

সূত্রের খবর অনুযায়ী, কোন জায়গায় সভা করলে প্রভাব বেশি পড়তে পারে, তা ঠিক করার দায়িত্ব রাজ্য বিজেপি নেতৃত্বের ওপরই ছেড়েছেন তিনি। তবে দিলীপ ঘোাষ জানিয়েছেন, কলকাতাতেই সঙভা করতে চান অমিত শাহ। রাজ্য বিজেপির তরফে তাঁকে ১ মার্চ সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দিনটি এখনও চূড়ান্ত হয়নি।

 মোদী চান সিএএ নিয়ে অমিত শাহই সভা করুন বাংলায়

মোদী চান সিএএ নিয়ে অমিত শাহই সভা করুন বাংলায়

সিএএ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকেই দায়িত্ব দিয়েছেন মোদী। সূত্রের খবর অনুযায়ী, সেই কারণে অমিত শাহই সভা করুন রাজ্যে, সেটাই চান মোজী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+